জকিগঞ্জের চালকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে মামলা, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেটের জকিগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ছিনিয়ে নেওয়া চাল মূলত আত্মসাতের উদ্দেশ্যেই কালীগঞ্জ বাজারে নিয়ে যাওয় হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে খাদ্য অধিদপ্তর। আজ সোমবার এ ঘটনার তদন্ত করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রউফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অধিদপ্তর।
২৭ এপ্রিল ২০২০, ০৩:৫১ অপরাহ্ন

মোংলা বন্দরে ৬ চীনা নাবিক আইসোলেশনে

করোনাভাইরাস সন্দেহে মোংলা বন্দরে আগত চীনের একটি কয়লাবাহী জাহাজের সব বানিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শরীরে তাপমাত্রা বেশি থাকায় ছয় নাবিককে জাহাজের অভ্যন্তরে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তারা সবাই চীনের নাগরিক।
২৭ এপ্রিল ২০২০, ০৩:৪২ অপরাহ্ন

ঢাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা ৪টা পর্যন্ত

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার সময় বাড়িয়েছে পুলিশ। এখন থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত এ ধরনের দোকান খোলা রাখা যাবে।
২৭ এপ্রিল ২০২০, ০৩:৩৬ অপরাহ্ন

হত্যা ও ধর্ষণের অভিযোগ স্বীকার করে যুবকের জবানবন্দি

গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত যুবক হত্যা ও ধর্ষণের অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
২৭ এপ্রিল ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন

কাল বিকেল থেকে নড়াইল লকডাউন

নড়াইল জেলা আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। কাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে লকডাউন কার্যকর হবে।
২৭ এপ্রিল ২০২০, ০৩:০৯ অপরাহ্ন

রংপুর বিভাগে এক দিনে ১৯ জনের করোনা শনাক্ত

রংপুর বিভাগের চার জেলায় এক দিনে (গত ২৪ ঘণ্টায়) ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৪ জনে।
২৭ এপ্রিল ২০২০, ০৩:০৮ অপরাহ্ন

আদার বাজারে অস্থিরতা: চট্টগ্রামে ৪ ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

আমদানি মূল্যের চেয়ে প্রায় তিন গুণ বেশি দামে আদা বিক্রির দায়ে সোমবার চট্টগ্রামের চার আমদানিকারক ও পাইকারী ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৭ এপ্রিল ২০২০, ০২:৫৩ অপরাহ্ন

কুমিল্লায় ৩ জন করোনামুক্ত

কুমিল্লার বুড়িচংয়ের জিয়াপুর গ্রামের করোনা আক্রান্ত তিন জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ এপ্রিল ২০২০, ০২:৪৪ অপরাহ্ন

কক্সবাজারে আরও ৫ জনের করোনা শনাক্ত

কক্সবাজার জেলার আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে আজ ১২২ জনের নমুনা পরীক্ষায় ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন কক্সবাজার জেলার এবং একজন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার।
২৭ এপ্রিল ২০২০, ০২:৩৪ অপরাহ্ন

‘ঘুষের প্রশ্নটা কীভাবে এখানে আসে?’

করোনাভাইরাস নির্ণায়ক ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট র‌্যাপিড টেস্টিং কিট’ উদ্ভাবন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। অভিযোগ আছে, কার্যকারিতা পরীক্ষা করে দেখার জন্য সেই কিট গ্রহণ করছে না ঔষধ প্রশাসন অধিদপ্তর।
২৭ এপ্রিল ২০২০, ০২:২১ অপরাহ্ন

লালমনিরহাট, কুড়িগ্রাম থেকে কৃষি শ্রমিক যাচ্ছে হাওর-দক্ষিণাঞ্চলে

প্রতিবছর এই সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে হাজারো কৃষি শ্রমিক যেতেন হাওর ও দক্ষিণের বিভিন্ন জেলায়। সেখানে বোরো ধান কাটা, মাড়াই করে বাড়ি ফিরে আবার এ অঞ্চলের ধান কাটা ও মাড়াইয়ের কাজ করতেন।
২৭ এপ্রিল ২০২০, ০২:০৯ অপরাহ্ন

ময়মনসিংহে করোনা আক্রান্ত ১০৮ জনের মধ্যে ৭৮ জন চিকিৎসাকর্মী

ময়মনসিংহে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মধ্যে করোনা আক্তান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত জেলায় শনাক্ত ১০৮ জনের মধ্যে ৭৮ জনই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী।
২৭ এপ্রিল ২০২০, ০২:০০ অপরাহ্ন

কুড়িগ্রামে সাংবাদিকের ওপর দোকান ব্যবসায়ীদের হামলার অভিযোগ

প্রশাসনের নির্দেশ অমান্য করে কৌশ‌লে ব্যবসা করা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা‌য় কুড়িগ্রামে একটি অনলাইন নিউজপোর্টালের সাংবাদিক সুজন মোহন্তের ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে।
২৭ এপ্রিল ২০২০, ০১:৫৮ অপরাহ্ন

কুমিল্লা মেডিকেলে পিসিআর ল্যাব স্থাপন, ২৯ এপ্রিল থেকে নমুনা পরীক্ষা শুরু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। আপাতত ডেমো পরীক্ষা করা হবে এবং আগামী ২৯ এপ্রিল থেকে চূড়ান্তভাবে নমুনা পরীক্ষা শুরু হবে।
২৭ এপ্রিল ২০২০, ০১:৫০ অপরাহ্ন

নড়াইলে আরও ৩ চিকিৎসক করোনা আক্রান্ত

নড়াইলে আরও তিনজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সাত চিকিৎসকসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তাদের মধ্যে এক যুবক সুস্থ হয়েছেন। অন্যরা নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।
২৭ এপ্রিল ২০২০, ০১:৪৭ অপরাহ্ন

পেট্রোপোলে আটকে আছে ৫ হাজার পণ্যবোঝাই ট্রাক

করোনা পরিস্থিতিতে গত এক মাস ধরে বন্ধ আছে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য। ফলে, ওপারে ভারতের পেট্রোপল বন্দরে পণ্যবোঝাই প্রায় ৫ হাজার ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। এ কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আমদানিকারকরা।
২৭ এপ্রিল ২০২০, ০১:২৭ অপরাহ্ন

মে থেকে প্রতিদিন ৫ হাজার করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা

মে মাসের প্রথম সপ্তাহ থেকেই দৈনিক করোনা পরীক্ষার সক্ষমতা বাড়িয়ে পাঁচ হাজার করার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৭ এপ্রিল ২০২০, ০১:২৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিশুসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ আরও ছয় জনের করোনা শনাক্ত করা হয়েছে। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ এপ্রিল ২০২০, ০১:২০ অপরাহ্ন

ঘেরে বিষ প্রয়োগ, মরে গেছে কয়েক লাখ টাকার মাছ

বাগেরহাটের ফকিরহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
২৭ এপ্রিল ২০২০, ০১:১০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জুতা সেলাই করে ২০ হাজার টাকা

করোনা পরিস্থিতিতে যখন কেউ কেউ দুর্যোগের সুযোগ নিচ্ছেন, তখন নিজের সামর্থ্যটুকু নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কেউ তৈরি করছেন অনন্য দৃষ্টান্ত।
২৭ এপ্রিল ২০২০, ০১:০২ অপরাহ্ন