সংক্রমণ ঠেকাতে গ্রামের প্রবেশপথ বন্ধ করে দিলো বেনাপোলের কাগজপুকুরবাসী
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যশোরের বেনাপোল পৌর এলাকার দক্ষিণ কাগজপুকুরের বাসিন্দারা গ্রামের প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে বাঁশ দিয়ে আটকে গ্রামের দুটি প্রবেশ পথই বন্ধ করে দেওয়া হয়।
২০ এপ্রিল ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে আহত শিক্ষার্থী মারা গেছে
দেশের ভেতরে এসে এক শিক্ষার্থীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী মো. আসাদুজ্জামানসহ গ্রামবাসী। তারা সরকারকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবিও জানান।
২০ এপ্রিল ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন
রোগীর মৃত্যুর পরে নার্স-আয়াদের মারধর, হাসপাতাল কর্তৃপক্ষের মামলা
বাগেরহাট সদর হাসপাতালে বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর এবং নার্স ও আয়াদের মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমুায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ এপ্রিল ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন
প্রশিক্ষণ ছাড়াই করোনার নমুনা সংগ্রহ করছেন অফিস সহায়ক
প্রশিক্ষণ ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অফিস সহায়ক করোনার নমুনা সংগ্রহ করছেন বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
২০ এপ্রিল ২০২০, ০৬:২০ পূর্বাহ্ন
খাগড়াছড়ির যুবক করোনা আক্রান্ত ছিলেন না
চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যাওয়া যুবক করোনা আক্রান্ত ছিলেন না। তার নমুনা পরীক্ষার পর এটি জানা গেছে।
২০ এপ্রিল ২০২০, ০৬:০০ পূর্বাহ্ন
সরকারি চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতের মামলা
সরকারি চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন এক আদালত।
২০ এপ্রিল ২০২০, ০৫:৩৫ পূর্বাহ্ন
দুর্যোগ মোকাবিলার যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগ আসে, দুর্যোগ মোকাবিলা করতে হয়। সেই মোকাবিলা করবার জন্য যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি।’
২০ এপ্রিল ২০২০, ০৫:২০ পূর্বাহ্ন
ছেলের পরে মা করোনায় আক্রান্ত
ঢাকার ধামরাই উপজেলায় ৫০ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ এপ্রিল ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন
‘আগে তো খাবার পরে করোনা’
ভাষানটেক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে খাদ্য সহায়তা জন্য দাঁড়িয়ে বস্তিবাসী নাছিমা বেগমকে শুনতে হয়েছে, ‘এহন ত্রাণের লাইগ্যা লাইনে ক্যান, ভোট দেবার সময় তো আরেকজনকে দিছিস’।
২০ এপ্রিল ২০২০, ০৪:১৬ পূর্বাহ্ন
আশুলিয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১০ বস্তা ওএমএসের চাল উদ্ধার
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ওএমএসের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্ত এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৯ এপ্রিল ২০২০, ০৪:৩৯ অপরাহ্ন
দ্য ডেইলি স্টারে সংবাদ প্রচারের পর সহায়তা পেলেন যাত্রাশিল্পী
সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণে ‘যাত্রাশিল্পী আবুল কালাম আজাদ ও ২ প্যাকেট খাদ্যদ্রব্য’ শিরোনামে একটি সংবাদ প্রচারের পরে তারা পাশে দাঁড়িয়েছেন নানান পেশাজীবী মানুষ। দ্য ডেইলি স্টারের মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর শাহর ওই লেখায় করোনা পরিস্থিতিতে যাত্রা শিল্পী আবুল কালাম আজাদসহ কর্মহীন মানুষের নানা দুর্দশার চিত্র ফুটে ওঠে। যা পড়ার পরে তাকে সহায়তা করতে এগিয়ে এসেছেন সমাজের অনেকেই।
১৯ এপ্রিল ২০২০, ০৪:২২ অপরাহ্ন
‘এন-৯৫ মাস্ক পাওয়া বা আনা তো খুব কঠিন কিছু না’
প্রধানমন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের ডাক্তারের ভিডিও কনফারেন্সে মাস্ক নিয়ে আলোচনা হয়েছিল। ডাক্তাররা অভিযোগ করেছিলেন, তাদের অত্যন্ত নিম্নমানের মাস্ক দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় এন-৯৫ মাস্ক পাননি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছিলেন, এন-৯৫ মাস্ক আমেরিকা তৈরি করে এবং তারা রপ্তানি বন্ধ করে দেওয়ায় পাওয়া যাচ্ছে না।
১৯ এপ্রিল ২০২০, ০৪:১১ অপরাহ্ন
বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলেন ৭৯ বাংলাদেশি
ভারতে লকডাউনে আটকা পড়া ৭৯ বাংলাদেশি আজ রোববার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
১৯ এপ্রিল ২০২০, ০৩:৫০ অপরাহ্ন
করোনা আতঙ্কে শের-ই-বাংলা মেডিকেলের বিকল্প গেট বন্ধ করে দিয়েছে স্থানীয়রা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পেছনের বিকল্প গেট বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ করোনা আক্রান্ত ডাক্তার, নার্স ও মেডিকেল স্টুডেন্টরা এই গেট দিয়ে চলাচল করলে তারাও আক্রান্ত হবেন।
১৯ এপ্রিল ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন
বিনা কারণে ঘোরাঘুরি, বগুড়ায় ১৪০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়া শহরে বিনা প্রয়োজনে ঘোরাঘুরির জন্য ১৪০ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে বগুড়া জেলা পুলিশ। এছাড়া, অকারণে চলাচল করা পথচারীদের বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরের পাশ আধা ঘণ্টা বসিয়ে রাখা হয়।
১৯ এপ্রিল ২০২০, ০৩:৩০ অপরাহ্ন
৪৭ ভ্রাম্যমাণ আদালতের ৬৩ মামলা
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারি নির্দেশনা মোতাবেক আজও ঢাকা মহানগরীসহ জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৪৭ টি ভ্রাম্যমাণ আদালত ৬৩ টি মামলাসহ ১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা টাকা জরিমানা আদায় করেছেন।
১৯ এপ্রিল ২০২০, ০৩:১৮ অপরাহ্ন
পাচারকালে ১০ টাকা কেজি দরের ৪০০ কেজি চাল উদ্ধার
কক্সবাজার সদরের চেরাংঘর এলাকা থেকে পাচারের সময় ১০ টাকা কেজি দরের ৪০০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
১৯ এপ্রিল ২০২০, ০২:৪৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে লকডাউনের মধ্যেই নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্যারাডাইজ কেবলস লিমিটেড কারখানার শ্রমিকেরা। রোববার বিকেলে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ করেন কয়েকশ শ্রমিক।
১৯ এপ্রিল ২০২০, ০২:৪০ অপরাহ্ন
মানিকগঞ্জ জেলা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ রবিবার সন্ধ্যা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
১৯ এপ্রিল ২০২০, ০২:৩৪ অপরাহ্ন
‘পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেয় বিএসএফ’
পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে শিমোন রায় (১৬) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছে। ওই কিশোরের বাবা বলেছেন, বাংলাদেশের ভেতরে ঢুকে তার ছেলের পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করে গেছে বিএসএফ।
১৯ এপ্রিল ২০২০, ০২:২৯ অপরাহ্ন