সচিবের সমালোচনা করায় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ
মানসম্মত মাস্ক ও পিপিই সরবরাহ না পাওয়া নিয়ে স্বাস্থ্য সচিবের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় নোয়াখালীতে এক চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১৮ এপ্রিল ২০২০, ০৩:০৭ অপরাহ্ন
৪৫ ভ্রাম্যমাণ আদালতের ৬১ মামলা
ঢাকা মহানগরীসহ সব উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৪৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ৬১ টি মামলা এবং ৭১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৮ এপ্রিল ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
মধুপুরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন টাঙ্গাইলের মধুপুরের বেকারকোণা গ্রামের মানুষ। সরকারি ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।
১৮ এপ্রিল ২০২০, ০২:২০ অপরাহ্ন
সাজেকের ৬০০ অসহায় পরিবারের পাশে পাহাড়ি প্রকৌশলীরা
করোনা পরিস্থিতিতে দেশে চলমান সাধারণ ছুটির কারণে অসহায় হয়ে পড়েছেন রাঙামাটির সাজেক এলাকার মানুষ। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি প্রকৌশলীদের সংগঠন হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির সদস্যরা সাজেক ইউনিয়নের ৩৪ টি গ্রামের প্রায় ছয়শ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে।
১৮ এপ্রিল ২০২০, ০১:২৭ অপরাহ্ন
বিনা খরচে আইনি সহায়তায় ২৪ ঘণ্টা চালু থাকবে হেল্পলাইন
সরকারি আইনগত সহায়তার টোল ফ্রি জাতীয় হেল্পলাইন নম্বর ১৬৪৩০ এখন থেকে ২৪ ঘণ্টা চালু থাকবে।
১৮ এপ্রিল ২০২০, ০১:১৮ অপরাহ্ন
করোনা শনাক্ত রোগী খুঁজতে গেল এক রাত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নয়নপুর গ্রামের সাত বছর বয়সী এক কন্যা শিশু করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়।
১৮ এপ্রিল ২০২০, ০১:১১ অপরাহ্ন
নিজের বাড়িতে প্রত্যাখ্যাত হয়ে ঠাঁই হলো আইসোলেশন ওয়ার্ডে
জ্বর, সর্দি ও কাশি নিয়ে ঢাকার কর্মস্থল ছেড়ে চাঁদপুরের মতলবে আজ নিজের বাড়িতে এসেছিলেন বছর ষাটের এক প্রৌঢ়। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তকে বাড়িতে ঢুকতে দেয়নি আপনজন। আকুতি-মিনতি করেও বাড়িতে উঠতে না পেরে চলে যান মেয়ের শ্বশুর বাড়ি। সেখানেও প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে আইসোলেশন সেন্টারে।
১৮ এপ্রিল ২০২০, ০১:০৬ অপরাহ্ন
স্প্রে মেশিনের ড্রাম থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১
যশোরের চৌগাছায় জীবাণুনাশক স্প্রে মেশিনের ড্রামে ফেনসিডিল বহনকালে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ওই ড্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
১৮ এপ্রিল ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
১৮ এপ্রিল ২০২০, ১২:২৩ অপরাহ্ন
জাটকায় ভরে গেছে মানিকগঞ্জের হাট-বাজার
পদ্মা-যমুনাসহ মানিকগঞ্জের নদীগুলোতে চলছে অবাধে জাটকা নিধন। আরিচা, পাটুরিয়া, তরা ও বেউথাঘাটসহ জেলার বিভিন্ন মাছের আড়ত ও হাট-বাজারে দেদারসে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ।
১৮ এপ্রিল ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
রংপুরে চিকিৎসকসহ আরও ৩ জন করোনা আক্রান্ত
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন।
১৮ এপ্রিল ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন
হালদায় মা মাছের ডিম সংগ্রহে সোনালি দিনের আশা
বংশ পরম্পরায় হালদা নদী থেকে মা মাছের ডিম সংগ্রহ করেন হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের রামদাসমুন্সির হাট এলাকার মোহাম্মদ ইলিয়াছ (৫৫)। হালদা নদীর তীর ঘেঁষেই তার বাড়ি। হালদা নদীর গতি-প্রকৃতি তার চিরচেনা। দেশব্যাপী চলা প্রায় তিন সপ্তাহের লকডাউনে তিনি দেখেছেন কীভাবে এই নদীর রূপ বদলে যাচ্ছে।
১৮ এপ্রিল ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
ত্রাণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে বিক্ষোভ
করোনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বরাদ্দ দেওয়া সরকারি ত্রাণের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিক্ষোভ করেছে খাদ্য সংকটে থাকা অর্ধশতাধিক নারী পুরুষ। এসময় তারা প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
১৮ এপ্রিল ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
লকডাউনের মধ্যে দেশীয় মদ বিক্রি, জব্দ ১৮০ লিটার
বরিশালে লকডাউনের মধ্যে বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের কাছে দেশীয় মদ বিক্রির ঘটনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮০ লিটার মদ জব্দ করেছেন। এই ঘটনার ছবি তোলায় বাংলাভিশনের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে অফিসের কর্মচারীদের বিরুদ্ধে।
১৮ এপ্রিল ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
টাঙ্গাইলে আরও ১ করোনা রোগী শনাক্ত
টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ালো।
১৮ এপ্রিল ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
করোনায় নারায়ণগঞ্জে পূজা উদযাপন পরিষদ নেতার মৃত্যু, আক্রান্ত স্ত্রী-ছেলে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার সেক্রেটারি অরুণ দাস (৫৮) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তার স্ত্রী ও ছেলেও করোনা আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।
১৮ এপ্রিল ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
সিলেটে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ১ জনের মৃত্যু
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে।
১৮ এপ্রিল ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন
‘নারায়ণগঞ্জে একটি করোনা পরীক্ষা ল্যাব অত্যন্ত জরুরি’
দেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যেই ঢাকার পরে নারায়ণগঞ্জকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে শতকরা প্রায় ২০ ভাগই নারায়ণগঞ্জের।
১৮ এপ্রিল ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
লকডাউন উপেক্ষা করে জানাজায় মানুষের ঢল
বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় বহু মানুষের সমাগম হয়েছে। করোনা পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই বহু মানুষ জানাজায় অংশ নিয়েছেন।
১৮ এপ্রিল ২০২০, ১০:১২ পূর্বাহ্ন
৩ মাসের বেতন বকেয়া, মানবেতর জীবন কাটাচ্ছেন বাঁকখালী সেতু নির্মাণশ্রমিকরা
কক্সবাজারের বাঁকখালী নদীর উপর সেতু নির্মাণে কর্মরত প্রায় ৩৫ জন শ্রমিক গত তিন মাসের বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন জেলা লকডাউন করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম, বন্ধ করা হয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর। সড়ক, রেল ও আকাশ পথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বেতন বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।
১৮ এপ্রিল ২০২০, ১০:১২ পূর্বাহ্ন