ডেইলি স্টারের ক্রীড়া সাংবাদিকের বিরুদ্ধে ‘করোনা আক্রান্ত’র গুজব ছড়ানো হয়েছে

দ্য ডেইলি স্টারের ক্রীড়া সাংবাদিক রামিন তালুকদারের বিরুদ্ধে ফেসবুকে ‘করোনা আক্রান্ত’র গুজব ছড়ানো হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
১৮ এপ্রিল ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৪

সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন চার জন। এদের মধ্যে দুজন ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।
১৮ এপ্রিল ২০২০, ০৯:১২ পূর্বাহ্ন

করোনায় দেশে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও নয় জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৮৪। এ ছাড়া, আক্রান্ত আরও ৩০৬ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে।
১৮ এপ্রিল ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলায় রুপালি আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ভট্রি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। রুপালি ওই গ্রামের শরীফ হোসেনের স্ত্রী।
১৮ এপ্রিল ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হাসপাতালে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উপজেলা প্রশাসন।
১৮ এপ্রিল ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন

পারিবারিক কলহের জেরে ফরিদপুরে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ভাগ্নের হাতে ইউসুফ শেখ (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১৮ এপ্রিল ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন

ফরিদপুরে আরও ২ করোনা রোগী শনাক্ত

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার জনে।
১৮ এপ্রিল ২০২০, ০৭:৪৭ পূর্বাহ্ন

মহীপালের ২০ শয্যার ট্রমা সেন্টারকে করোনা হাসপাতাল ঘোষণা

ফেনী সদর উপজেলার মহীপালে ট্রমা সেন্টারকে করোনা হাসপাতাল ঘোষণা করেছে প্রশাসন। ট্রমা সেন্টারে এখন শুধুমাত্র করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে। ফেনী জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ এপ্রিল ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ন

১০০ চিকিৎসক করোনায় আক্রান্ত: বিডিএফ

দেশে এখন পর্যন্ত প্রায় ১০০ জন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
১৮ এপ্রিল ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন

কর্মহীন হয়ে পড়া নারীদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কর্মহীন হয়ে পড়া নারীদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা।
১৮ এপ্রিল ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন

কবিরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ এপ্রিল ২০২০, ০৬:০১ পূর্বাহ্ন

গ্রামীণ টেলিকম ট্রাস্টের অর্থায়নে ডিজিটাল হেলথের বিনা মূল্যে ‘করোনা বিমা’ চালু

কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার খরচ বহন করতে বিমা কর্মসূচি চালু করেছে ডিজিটাল হেলথ (ডিএইচ)। ‘করোনা বিমা’ নামের এই কর্মসূচির স্পন্সর গ্রামীণ টেলিকম ট্রাস্ট। অনলাইনে নিবন্ধন করা এক লাখ মানুষকে বিনা খরচে এই বিমা সুবিধা দেওয়া হবে।
১৮ এপ্রিল ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ন

ইউনিয়ন আ. লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ২

স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কর্মসূচি ফেয়ার প্রাইস কার্ডের (সুলভ মূল্যে কার্ডধারীদের মধ্যে চাল বিক্রি) বিপরীতে বরাদ্দ দেওয়া তিন বস্তা চাল কালোবাজারির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
১৮ এপ্রিল ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন

ঘরে থাকুন, সুস্থ থাকুন: প্রবীণদের বিশেষ যত্ন নিন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, দুর্বল হয়ে পরে। তাই করোনাভাইরাসের প্রকোপের সময় প্রবীণদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
১৮ এপ্রিল ২০২০, ০৫:০২ পূর্বাহ্ন

আইনমন্ত্রীর মা মুক্তিযোদ্ধা জাহানারা হক আর নেই

আইনমন্ত্রী আনিসুল হকের মা ও দেশের অন্যতম সংবিধান প্রণেতা প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী মুক্তিযোদ্ধা জাহানারা হক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ শনিবার ভোররাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়।
১৮ এপ্রিল ২০২০, ০৪:৪১ পূর্বাহ্ন

ঢাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে আজ থেকে কঠোর হচ্ছে পুলিশ

ঢাকা মহানগরীতে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার থেকে কঠোর ভূমিকা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ এপ্রিল ২০২০, ০৪:৩৭ পূর্বাহ্ন

‘দলীয় ত্রাণ কমিটি’ নিয়ে টিআইবি’র উদ্বেগ

দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে সহায়তা দিতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ‘ত্রাণ কমিটি’ গঠনের ঘোষণায় সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে, এই উদ্যোগ যেন ‘স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার’ মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৭ এপ্রিল ২০২০, ০৪:১০ অপরাহ্ন

কিশোরগঞ্জে ২৯ জ‌নের নমুনা পরীক্ষায় শনাক্ত ১৮

কিশোরগঞ্জে একদিনে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ এপ্রিল ২০২০, ০৩:৫২ অপরাহ্ন

পঞ্চগড়ে প্রথম করোনা রোগী শনাক্ত, জেলা লকডাউন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ এপ্রিল ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন

বাগেরহাটে ২ জনের আত্মহত্যা, পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে গলায় ফাঁস দিয়ে দুটি পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ এপ্রিল ২০২০, ০৩:২৪ অপরাহ্ন