দেশে ৫৪ চিকিৎসক করোনায় আক্রান্ত: বিডিএফ
করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৫৪ জন চিকিৎসক আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে দেশের চিকিৎসকদের একটি সংগঠন। সেই সঙ্গে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত প্রায় একশ মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন।
১৪ এপ্রিল ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
রাজগুরুর প্রয়াণে মুহ্য শিষ্য-ভক্তরা
বাংলাদেশের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু ও দ্য ওয়ার্ল্ড বুদ্ধ শাসনা সেবক সংঘের প্রধান শ্রীমৎ উ পঞ্ঞা জোত মহাথেরের মৃত্যুতে শোকাহত তার শিষ্য ও ভক্তরা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে এই ধর্মগুরু পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
১৪ এপ্রিল ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন
দেশে ফিরতে পারছেন না বুড়িমারীতে আটকে পড়া ৬১ ভারতীয় ট্রাকচালক
ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে বুড়িমারী স্থলবন্দরে পাটবীজ নিয়ে আসা ৬১ ট্রাকচালককে ১০ দিনেও ফেরত নেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।
১৪ এপ্রিল ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ন
দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু-আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২০৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরও সাত জন। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
১৪ এপ্রিল ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ন
দেশে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়েছে। এ ছাড়া, মারা গেছেন ৪৬ জন।
১৪ এপ্রিল ২০২০, ০৮:৫২ পূর্বাহ্ন
করোনার লক্ষণ নিয়ে বান্দরবানে ১ জনের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ নিয়ে আজ সকালে ৪০ বছর বয়সী একজন মারা গেছেন।
১৪ এপ্রিল ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন
ত্রাণের চালসহ আটক ইউপি চেয়ারম্যানকে আ. লীগ থেকে বহিষ্কার
সরকারি ত্রাণের ২২৯ বস্তা চাল আত্মসাতের অভিযোগে আটক পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে (৬০) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১৪ এপ্রিল ২০২০, ০৮:৩৭ পূর্বাহ্ন
করোনাক্রান্ত সন্দেহে নারীকে জঙ্গলে ফেলে গেল পরিবার
করোনাক্রান্ত সন্দেহে অসুস্থ এক নারীকে টাঙ্গাইলের সখীপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের জঙ্গলে রাতে ফেলে রেখে পালিয়ে গেছে তার পরিবারের সদস্যরা।
১৪ এপ্রিল ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৪৬। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ১২ জনে দাঁড়িয়েছে।
১৪ এপ্রিল ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন
পটুয়াখালীতে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টিন ইউনিট
করোনাভাইরাসের সংক্রমণ রোধে পটুয়াখালীতে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী নদী বন্দরে এ. আর. খান-১ লঞ্চ পরিদর্শন শেষে বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে যারা পটুয়াখালীতে আসছেন তাদের শহরের বাইরে ভাসমান কোয়ারেন্টিন ইউনিটে রাখা হবে।’
১৪ এপ্রিল ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ন
এবার নীলফামারী লকডাউন
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এবার নীলফামারী জেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
১৪ এপ্রিল ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ন
লালমনিরহাটে বাড়ি ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করছে পুলিশ
লালমনিরহাটে গত চারদিনে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে অনেক মানুষ বাড়িতে ফিরেছেন। গণপরিবহন বন্ধ থাকায় এসব মানুষ ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে এসেছেন। তাদের প্রায় সবাই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিসহ দিনমজুর ও শ্রমিকের কাজ করেন।
১৪ এপ্রিল ২০২০, ০৭:২২ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: সন্তানদের সঙ্গে আরও ভালো বন্ধন গড়ে তুলুন
করোনাভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী বন্ধের কারণে শিশুদের চলাফেরা সীমাবদ্ধ হয়ে পরেছে নিজেদের বাড়ির মধ্যেই। তাদের দৈনন্দিন রুটিন হঠাৎ পুরোপুরি বদলে গেছে।
১৪ এপ্রিল ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক করোনায় আক্রান্ত, শনাক্ত আরও ১
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে চিকিৎসকসহ করোনায় আক্রান্ত দুই জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ এপ্রিল ২০২০, ০৬:৫৭ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে ১৪০ বাংলাদেশির মৃত্যু, ৩ বাংলাদেশি চিকিৎসকের সাফল্য
করোনার চিকিৎসায় নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের প্লেইনভিউ হাসপাতালের বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ড. মোহাম্মদ আলম, ড. ইমতিয়াজ আহমেদ ও কুয়ানটাইরা হেলথের ড. রায়ান সাদির সম্মিলিত প্রচেষ্ঠা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছে।
১৪ এপ্রিল ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে।
১৪ এপ্রিল ২০২০, ০৬:১৮ পূর্বাহ্ন
কমিউনিটি ট্রান্সমিশনের উৎস জানে না আইইডিসিআর
সরকারের রোগ নিয়ন্ত্রণ সংস্থা আইইডিসিআর একটি ক্লাস্টারের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী খুঁজে বের করতে সক্ষম হয়েছে। এমন রোগীকে বলা হয় ‘পেশেন্ট জিরো’। তবে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তা সনাক্ত করতে সক্ষম হয়নি প্রতিষ্ঠানটি।
১৪ এপ্রিল ২০২০, ০৬:০১ পূর্বাহ্ন
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলী হোসেন ওরফে টিটু (২৫) নামে একজন নিহত হয়েছেন।
১৪ এপ্রিল ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন
এক সপ্তাহে রাজশাহীতে ফেরা সবার নমুনা পরীক্ষা করা হবে
রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসক হামিদুল হক বলেছেন, গত এক সপ্তাহে যারা রাজশাহীতে ফিরেছেন তাদের খুঁজে বের করে নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহে ট্রাক, কাভার্ড ভ্যান ও মাছবাহী যানবাহনে শতাধিক মানুষ রাজশাহীতে প্রবেশ করেছেন।
১৪ এপ্রিল ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রলিচালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মানিক (৩০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।
১৪ এপ্রিল ২০২০, ০৪:৫৬ পূর্বাহ্ন