করোনা থেকে বাঁচতে স্ব-উদ্যোগে এলাকাবাসীর লকডাউন
মানিকগঞ্জের বিভিন্ন স্থানে স্ব-উদ্যোগে লকডাউন করেছে এলাকাবাসী। মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা, ঘিওর উপজেলার জাবরা খানপাড়া, সাটুরিয়া উপজেলার পানাইজুরী গ্রামসহ জেলার বিভিন্ন স্থানে স্ব-উদ্যোগে লকডাউন করার খবর পাওয়া যাচ্ছে। তবে, এসব স্থানে লকডাউনের ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি বলে জানান তারা।
৭ এপ্রিল ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
নার্স করোনা আক্রান্ত, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের দুই নার্স ও এক ওয়ার্ডবয়ের করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্তদের।
৭ এপ্রিল ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
অসীম অর্থনৈতিক যুদ্ধে সরকার
বাংলাদেশ এখন পর্যন্ত আট দশমিক ৫৬ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এটি করোনাভাইরাস মহামারিতে সম্ভব্য অর্থনৈতিক ক্ষতির প্রায় তিনগুণের বেশি।
৭ এপ্রিল ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
পটুয়াখালীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২
পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও চার জন।
৭ এপ্রিল ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
‘কলকাতায় ২৩ বছর পালিয়ে ছিলেন মাজেদ’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনী আব্দুল মাজেদ বাংলাদেশে আসার আগে ভারতের কলকাতায় ২৩ বছর পালিয়ে ছিলেন।
৭ এপ্রিল ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
আজই বসছে চেকপোস্ট, টাঙ্গাইল লকডাউনের সিদ্ধান্ত
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে টাঙ্গাইল জেলা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউসে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ এপ্রিল ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন
সোয়া ১৮ লাখ মেট্রিক টন চাল-গম কিনবে সরকার
চলতি বোরো মৌসুমে সরকার ১৮ দশমিক ২৫ লাখ মেট্রিক টন চাল ও গম কিনতে যাচ্ছে।
৭ এপ্রিল ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন
বাংলাদেশে আটকে পড়া বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানরা ফিরতে পারছেন না
করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর সারা পৃথিবী দুর্গম এক গিরিপথে পরিণত হয়েছে। যার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই অন্ধকার। এক একটি দেশ পরিণত হয়েছে বিচ্ছিন্ন এক একটি নির্জন দ্বীপে। অধিকাংশ দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। উড়োজাহাজ অবতরণের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তাই বিভিন্ন দেশের ভ্রমণকারীরা আটকে পড়েছেন বিভিন্ন দেশে।
৭ এপ্রিল ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন
মানিকগঞ্জে তাবলিগ জামাতের আরও ৩ জন আক্রান্ত
মানিকগঞ্জে তাবলিগ জামাতের আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ এপ্রিল ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ জন মারা গেছেন। এদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে।
৭ এপ্রিল ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ন
নিজেদের সুরক্ষার জন্য পালিয়ে আছেন, তাদের জন্য এই প্রণোদনা নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা করোনা সেবায় অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ, আমি দেখেছি সরকারি হাসপাতালগুলোতে যারা কাজ করেন, তারাই কিন্তু এগিয়ে এসেছেন, তারা কোনো গাফিলতি করেননি। নিজেদের ঝুঁকি জেনেও তারা কাজ করেছেন। সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ। কারণ, তারা নিজেদের জীবন বাজি রেখে করোনা রোগে যারা আক্রান্ত, তাদের সেবা প্রদান করছে।’
৭ এপ্রিল ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন
নরসিংদীতে প্রথম করোনা রোগী শনাক্ত
নরসিংদী জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ এপ্রিল ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন
তথ্য গোপন করে খুমেকে ভর্তি, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
৭ এপ্রিল ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন
বাড়ির সামনে বোমা, উদ্ধারে নিষ্ক্রিয়কারী দল
পাবনার ঈশ্বরদী উপজেলায় দুটি বাড়ির সামনে বোমা পেতে রেখেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার দিয়ার বাঘোইল এলাকার ওই দুটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৭ এপ্রিল ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন
করোনা সন্দেহে ৪৭ জনের নমুনা সংগ্রহ, ২টি গ্রাম ‘লকডাউন’
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে যশোরে মোট ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে সর্বশেষ ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তারা কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। গত ২৫ মার্চ থেকে যশোরে নমুনা সংগ্রহ শুরু হয়।
৭ এপ্রিল ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি মাজেদ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি আব্দুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ এপ্রিল ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: অনলাইনে শিখুন নতুন কিছু
কোভিড-১৯ সংক্রমণ রোধ করতে কার্যকর পদ্ধতি সেলফ আইসোলেশন ও সামাজিক দূরত্ব। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা আমরা জানি না। তবে নিরাপদে ঘরে থাকার এই সময়টা আমরা কাজে লাগাতে পারি অনলাইনে নতুন কিছু শিখে।
৭ এপ্রিল ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন
সহকারী প্রধান কারারক্ষীর পকেটে ৫২২ পিস ইয়াবা
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলামকে (৪৫) ইয়াবা রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ এপ্রিল ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন
এপ্রিল মাসটা নিয়ে খুব চিন্তায় আছি, তবে চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোভিড-১৯ অর্থাৎ করোনার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষায় যে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো আপনারা দয়া করে মেনে চলবেন। ইনশাআল্লাহ এ অবস্থাও আমরা মোকাবিলা করতে পারবো।’
৭ এপ্রিল ২০২০, ০৫:০১ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জ্বর-সর্দি-শ্বাসকষ্টে ১ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
৭ এপ্রিল ২০২০, ০৪:৪৩ পূর্বাহ্ন