মানিকগঞ্জে জীবাণুনাশক ছিটাচ্ছে পৌর কর্তৃপক্ষ

মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছে পৌর কর্তৃপক্ষ।
২৮ মার্চ ২০২০, ০১:১১ অপরাহ্ন

ত্রুটিপূর্ণ করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম পাঠানো হয়নি: চীনা দূতাবাস

বাংলাদেশে পাঠানো ৪০,৫০০ করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম চীনের শেনঝেন বায়োইজি বায়োটেকনোলজি কোম্পানি থেকে পাঠানো হয়নি বলে জানিয়েছে চীনা দূতাবাস।
২৮ মার্চ ২০২০, ১২:৪২ অপরাহ্ন

করোনার উপসর্গ থাকায় সিলেটে দুজন আইসোলেশনে

জ্বর-সর্দি-কাশি থাকায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে দুজনকে।
২৮ মার্চ ২০২০, ১২:৩৩ অপরাহ্ন

করোনাভাইরাস নিয়ে গুজব: ঠাকুরগাঁওয়ে আটক ২

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।
২৮ মার্চ ২০২০, ১২:১৩ অপরাহ্ন

স্ত্রীকে এসিড নিক্ষেপ, কারাগারে স্বামী

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গুরুতর দগ্ধ ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।
২৮ মার্চ ২০২০, ১২:০৪ অপরাহ্ন

করোনা আতঙ্কে মৃত্যুর আগে-পরে কেউ এগিয়ে এলেন না

বগুড়ার শিবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বিনা চিকিৎসায় মারা গেছেন একজন। প্রতিবেশি, প্রশাসন কারো কাছ থেকেই সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে মৃতের পরিবার।
২৮ মার্চ ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন

গৃহবন্দি মানুষের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনে থাকা ১৬টি থানা থেকে নগরীর বাসিন্দাদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে।
২৮ মার্চ ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে গ্রামবাসীর উদ্যোগে লকডাউন

দেশে করোনাভাইরাসের আতঙ্কে চট্টগ্রামের হাটহাজারিতে কয়েকটি গ্রামে ঢোকার পথ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার মাঝে গর্ত খুড়ে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বেড়ার উপরে সর্তকবার্তাও টানানো হয়েছে।
২৮ মার্চ ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

টাঙ্গাইলের কান্দিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০ জন।
২৮ মার্চ ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

বিনয়, ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে কাজ করুন: আইজিপি

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনের সময় জনসাধারণের সঙ্গে সহনশীল, বিনীত ও পেশাদার আচরণ করতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাভেদ পাটোয়ারী।
২৮ মার্চ ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে ১২ পরিবার লকডাউন, হোম কোয়ারেন্টিনে ১২৩ জন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ১২টি পরিবারকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব পশ্চিম মুসলিমপাড়া ঘুরে লকডাউনের ঘোষণা দেন। এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
২৮ মার্চ ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন

আগামীকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’

করোনাভাইরাস সতর্কতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২৮ মার্চ ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন

বাগেরহাটে ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ

বাগেরহাট পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। আজ শনিবার সকালে বাগেরহাট শহররক্ষা বাঁধ সড়ক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২৮ মার্চ ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ন

পাহাড়ে প্রথাগত লকডাউন

মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে প্রথাগতভাবে পাড়া বন্ধের মাধ্যমে নিজেদের সুরক্ষা নিশ্চিত করছেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ। কয়েকদিন আগে থেকেই তারা পাড়া বন্ধ করা শুরু করেন।
২৮ মার্চ ২০২০, ০৭:৫০ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় আইন মন্ত্রণালয়ের মনিটরিং ডেস্ক

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ ও উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মনিটরিং ডেস্ক চালু করেছে আইন মন্ত্রণালয়। আজ শনিবার আইন সচিব মো. গোলাম সারওয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২৮ মার্চ ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন

৩ বৃদ্ধকে কান ধরিয়ে অপমান-অসম্মানের শাস্তি ‘প্রত্যাহার’, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা

মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে শাস্তিদান এবং সে দৃশ্য নিজের মোবাইলে ধারণকারী যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (এসি, ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে আজ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
২৮ মার্চ ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ন

কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক বন্দুকযুদ্ধে চার মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার ভোররাত ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জন ও হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন বলে জানানো হয়।
২৮ মার্চ ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় নতুন কেউ শনাক্ত হয়নি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও চার জন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ১৫।
২৮ মার্চ ২০২০, ০৬:১১ পূর্বাহ্ন

মিরপুরে বাসায় অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে। তারা হলেন— কল্পনা (৩৫), জান্নাত (১৩) ও কাউসার (৮)। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মার্চ ২০২০, ০৫:৫০ পূর্বাহ্ন

যশোরের পোলট্রি শিল্পে প্রতিদিন প্রায় কোটি টাকার ক্ষতি

দেশে চলমান করোনা পরিস্থিতিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে যশোরের হাঁস-মুরগীর খামার। হ্যাচারি থেকে খামারে না নেওয়ায় প্রতিদিন প্রায় দুই লাখ পোলট্রি মুরগি মারা যাচ্ছে বলে জানিয়েছেন হ্যাচারি মালিকরা।
২৮ মার্চ ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ন