মা-ভাইকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা তাহমিদুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে মা-ভাইকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে শহরের স্টেডিয়াম রোডে একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপ্লবের মা আনোয়ারা বেওয়া এ অভিযোগ করেন। সে সময় বিপ্লবের ভাই তাজবিরুল ইসলাম সুমন ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।
১৭ মার্চ ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন
ইয়াবাসহ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হাসানুজ্জামান সৌরভকে (২৬) আটক করেছে র্যাব-১৪। আটকের সময় তার কাছে ৪৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। গতকাল সোমবার রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।
১৭ মার্চ ২০২০, ০৪:৪৪ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭ মার্চ ২০২০, ০৪:১৭ পূর্বাহ্ন
শুভ জন্মদিন বঙ্গবন্ধু
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। আজ থেকে শুরু মুজিববর্ষেরও। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন আজ ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে।
১৭ মার্চ ২০২০, ০৪:০৪ পূর্বাহ্ন
পরীক্ষা না হলে শঙ্কা-আতঙ্ক কাটবে না
বাংলাদেশে একমাত্র আইইডিসিআরে করোনা পরীক্ষার সুবিধা রয়েছে। এই অবস্থায় দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পড়লে কী উপায়ে পরীক্ষা হবে তা নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে উদ্বেগ।
১৬ মার্চ ২০২০, ০৪:১৮ অপরাহ্ন
কুমিরের মুখ থেকে ফিরল কিশোর
বাগেরহাটের খানজাহান আলী দিঘীতে কুমিরের সঙ্গে লড়াই করে জীবন নিয়ে ফিরেছে নবম শ্রেণির শিক্ষার্থী শেখ রাকিব (১৫)।
১৬ মার্চ ২০২০, ০৩:১৭ অপরাহ্ন
করোনাভাইরাস ঝুঁকিতে চট্টগ্রাম: সিভিল সার্জন
আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশের প্রধান সমুদ্রবন্দরের কারণে চট্টগ্রাম করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।
১৬ মার্চ ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
করোনাভাইরাস রোধে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান ঢাকার
পুরো বিশ্বকে স্থবির করে দিতে যাওয়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে সব দেশকে ‘ঐক্যবদ্ধ’ হতে এবং পরস্পরকে সাহায্য করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
১৬ মার্চ ২০২০, ০২:০৪ অপরাহ্ন
বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক: মন্ত্রিসভা
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৬ মার্চ ২০২০, ০১:৪৮ অপরাহ্ন
মানবিক দিক বিবেচনায় ৩০৪ যাত্রীর দেশে আসায় অনুমতি: বেবিচক
ইতালি ও জার্মানি থেকে ৯৫ জনসহ ৩০৪ জন বাংলাদেশি আজ সোমবার কাতার এয়াওয়েজের একটি ফ্লাইটে দেশে এসেছেন।
১৬ মার্চ ২০২০, ০১:২৯ অপরাহ্ন
অঙ্গুলিহেলনে ইসি হেলে পড়লে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব পালন হয় না: মাহবুব তালুকদার
অবাঞ্ছিত অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন (ইসি) হেলে পড়লে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব পালন সম্পন্ন হতে পারে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
১৬ মার্চ ২০২০, ০১:১০ অপরাহ্ন
বাড়ি থেকে কাজ করবেন গ্রামীণফোন বাংলালিংকের কর্মীরা
কর্মীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে থেকে কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে দেশের দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক।
১৬ মার্চ ২০২০, ০১:০৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাইভেট শিক্ষক কর্তৃক এসএসএসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।
১৬ মার্চ ২০২০, ০১:০৩ অপরাহ্ন
অজানা রোগে পাহাড়ি শিশুর মৃত্যু, অসুস্থ ৪০ জন
বান্দরবানের লামা উপজেলার প্রত্যন্ত এলাকা ম্রো পাড়ায় অজানা রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার তিন দিনের ব্যবধানে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ২৫ শিশু রয়েছে। আজ সোমবার দুপুরে ৩৭ জনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
১৬ মার্চ ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
করোনাভাইরাসের সতর্কতায় ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ মার্চ ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
‘মন দিয়ে পড়ালেখা করবে, মানুষের মতো মানুষ হয়ে দেশ ও মানুষের সেবা করবে’
আগামীকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট সোনামণিদের উদ্দেশে চিঠি দিয়েছেন।
১৬ মার্চ ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন
ওমানের সঙ্গে বাংলাদেশের আকাশ পথ বন্ধ হচ্ছে আজ
করোনাভাইরাস সতর্কতায় আজ সোমবার সন্ধ্যা থেকে বাংলাদেশের সঙ্গে আকাশ পথ বন্ধ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।
১৬ মার্চ ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন
আইন প্রয়োগ করেও হোম কোয়ারেন্টিনে রাখা যাচ্ছে না
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা উপেক্ষা করে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা স্বাভাবিক চলাফেরা করছেন। আইন প্রয়োগ করেও লাভ হচ্ছে না। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা না মানায় গতকাল রাতে সাটুরিয়া উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামে এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
১৬ মার্চ ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২ এপ্রিল পর্যন্ত বন্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৬ মার্চ ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিট
করোনাভাইরাস মোকাবিলায় মুন্সিগঞ্জে ইউনাইটেড হাসপাতালের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে ২৫ শয্যার আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। যেটির উদ্বোধন করা হবে আগামীকাল ১৭ মার্চ।
১৬ মার্চ ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন