রূপনগরে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় মনিপুর স্কুলের পাশে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচ শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন।
৩০ অক্টোবর ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ন

বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ৩ বছর কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের এক আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ অক্টোবর ২০১৯, ০৯:৫৮ পূর্বাহ্ন

মা ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌপুলিশের ওপর হামলা

মানিকগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌপুলিশের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় সাত জেলেকে আটক করা হয়।
৩০ অক্টোবর ২০১৯, ০৮:১৮ পূর্বাহ্ন

জাবিতে সহকারী প্রক্টরের হাতে শিক্ষার্থী লাঞ্ছিত [ভিডিওসহ]

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩০ অক্টোবর ২০১৯, ০৭:১৭ পূর্বাহ্ন

শাহজালালে ৩ কোটি টাকার সোনা উদ্ধার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
৩০ অক্টোবর ২০১৯, ০৫:৪৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নারী পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার, ৩ কিশোরী উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার ও তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
৩০ অক্টোবর ২০১৯, ০৪:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশে দুর্নীতির দুয়ার খুলে দিয়েছিলো জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

সরকার পতন ঘটাতে বিএনপির আহ্বান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ক্ষমতাকে কুক্ষিগত করে নিষ্কণ্টক করবার জন্য বাংলাদেশে দুর্নীতির দুয়ার খুলে দিয়েছিলো। এটা শুরু করেছিলো জিয়াউর রহমান।”
২৯ অক্টোবর ২০১৯, ০২:২৫ অপরাহ্ন

সাকিব ভুল করেছে এবং বুঝতে পেরেছে, বিসিবি তার সাথে আছে: প্রধানমন্ত্রী

“ভুল সে করেছে এটা ঠিক এবং সে তা বুঝতে পেরেছে। তারপরও বিসিবি বলেছে, তার (সাকিবের) পাশে তারা থাকবে”- দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেন।
২৯ অক্টোবর ২০১৯, ১০:৫৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় তরুণীকে ‘গণধর্ষণের’ অভিযোগ আটক ৬

সাভারের আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৭ বছরের এক তরুণীকে ‘গণধর্ষণের’ অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
২৯ অক্টোবর ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

আজারবাইজানের রাজধানী বাকুতে সদ্য সমাপ্ত ১৮তম জোট নিরপেক্ষ সম্মেলন (ন্যাম) নিয়ে আজ (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৯ অক্টোবর ২০১৯, ১০:১৫ পূর্বাহ্ন

দিনক্ষণ বেঁধে গণরুম সমস্যার সমাধান সম্ভব নয়: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসন সংকট নিয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, এই সংকট নিরসনে কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। যে সমস্যাটি (গণরুম) সেটি দীর্ঘদিনের পুঞ্জিভূত, দিনক্ষণ বেঁধে এর সমাধান করা সম্ভব নয়।
২৯ অক্টোবর ২০১৯, ০৯:৪৮ পূর্বাহ্ন

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এবার মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
২৯ অক্টোবর ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন

বাগদাদিকে হত্যায় সাহায্যকারী কুকুরের প্রশংসায় ট্রাম্প

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যার অভিযানে মার্কিন সেনাবাহিনীকে সাহায্যকারী কুকুরের ব্যাপক প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৯ অক্টোবর ২০১৯, ০৭:৫১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকাল ৪টায়

আজারবাইজানের রাজধানী বাকুতে সদ্য সমাপ্ত ১৮তম জোট নিরপেক্ষ সম্মেলন (ন্যাম) নিয়ে আজ (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৯ অক্টোবর ২০১৯, ০৬:৩৩ পূর্বাহ্ন

ছাত্রলীগের ৩৪ নেতার ‘অবৈধ’ ভর্তি নিয়ে দ্বন্দ্বে ঢাবির শিক্ষকরা

বাংলাদেশ ছাত্রলীগের ৩৪ নেতার ‘অবৈধ’ ভর্তি নিয়ে গতকাল একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিবাদে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।
২৯ অক্টোবর ২০১৯, ০৫:৫৪ পূর্বাহ্ন

ঢাবিতে আবাসন সংকট: উপাচার্যের বাসায় উঠতে গেলেন শিক্ষার্থীরা

আবাসন সংকট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে উঠতে গিয়েছেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।
২৯ অক্টোবর ২০১৯, ০৫:২১ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

সীতাকুণ্ড উপজেলায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি তারা।
২৯ অক্টোবর ২০১৯, ০৪:৩১ পূর্বাহ্ন

আগামী বছরের মধ্যে নতুন ৫ আন্তর্জাতিক গন্তব্যে যাবে বিমান

ম্যানচেস্টার, নারিতা, কলোম্বো, মালে এবং নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ২০২০ সালের মধ্যে এই রুটগুলোতে বিমানের ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
২৮ অক্টোবর ২০১৯, ০২:৫৫ অপরাহ্ন

রাবি ছাত্রের ‘আত্মহত্যা’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকার মেসের কক্ষে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
২৮ অক্টোবর ২০১৯, ০২:৩৭ অপরাহ্ন

ফ্রিজ ভর্তি ইলিশ: স্বাস্থ্য কর্মকর্তাকে জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাসার ফ্রিজে মা ইলিশ মজুদ করার দায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. আশিকুর রাহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত এক মণ ইলিশ মাছ মানিকগঞ্জ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
২৮ অক্টোবর ২০১৯, ০১:৫৫ অপরাহ্ন