পায়রায় ভিড়লো প্রথম কয়লাবাহী জাহাজ
পায়রা সমুদ্রবন্দরে প্রথমবারের মতো ভিড়লো কয়লাবাহী জাহাজ। হংকংয়ের পতাকাবাহী এমভি ঝিং হাই টং-৮ নামের জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ২০ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে আজ (১৯ সেপ্টেম্বর) পায়রা বন্দরে ভিড়েছে।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪২ অপরাহ্ন
৭ দিনের রিমান্ডে ‘ক্যাসিনো’ খালেদ
অস্ত্র ও মাদক মামলায় যুবলীগের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে মোট সাতদিনের রিমান্ড দিয়েছেন ঢাকার দুটি আদালত।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৭ অপরাহ্ন
রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা: প্রধানমন্ত্রী
বাংলাদেশের জন্য বড় বোঝা হিসেবে দেখা দেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারের ফিরিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:০০ অপরাহ্ন
কে, কোথায় কী হবে সেটা নিয়ে জল্পনা-কল্পনা, সেই পদ্মাসেতুর দশা: স্বরাষ্ট্রমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়নকাজ নিয়ে ছাত্রলীগ নেতাদের অর্থ লেনদেনের অভিযোগ ও এ সংক্রান্ত চলমান আন্দোলনের বিষয়টিকে পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগের সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩০ অপরাহ্ন
যারা ক্যাসিনো চালাচ্ছে তারা সরকারের কাছ থেকে অনুমতি নেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
যারা ক্যাসিনো ব্যবসা চালাচ্ছে তারা সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৩ অপরাহ্ন
শিক্ষার্থীদের আমরণ অনশন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৩ অপরাহ্ন
অভিযুক্ত ধর্ষকের সঙ্গে স্কুলছাত্রীর জোরপূর্বক ‘বিয়ে’ দেওয়ার অভিযোগ এসআই’র বিরুদ্ধে
সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে অভিযুক্ত ধর্ষকের জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাট সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস সুভারবাড় গ্রামে।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন
১৮ হাজার ডলার লুটের চেষ্টা: এএসআইর ২ বছরের কারাদণ্ড
রাজধানীর উত্তরায় মানি এক্সচেঞ্জ কোম্পানির এক মালিকের কাছ থেকে ১৮ হাজার ৮০০ ডলার (১৫ লাখ টাকা) লুট চেষ্টার ঘটনায় বরখাস্ত হওয়া উত্তরা পূর্ব থানার এক এএসআই ও সাবেক এক বিজিবি সদস্যকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:০২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে বাড়িতে মা ও দুই মেয়ের রক্তাক্ত লাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসা থেকে মা ও দুই মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসায় আহত অবস্থায় পাওয়া আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৪ পূর্বাহ্ন
বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ দেখিয়েছে কয়েক হাজার শিক্ষার্থী।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৪ পূর্বাহ্ন
সব টিভি চ্যানেলের সম্প্রচার আসছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে
দেশের ৩০টি বেসরকারি এবং চারটি সরকারি টেলিভিশন এখনো পরীক্ষামূকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে তাদের অনুষ্ঠান এবং সংবাদ সম্প্রচার করছে।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৯ পূর্বাহ্ন
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গাসহ নিহত ৩
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসী নিহত হয়েছেন। পুলিশ বলেছে, ঘটনাস্থল থেকে তারা ৩টি দেশি বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১০ পূর্বাহ্ন
সিঙ্গাপুরগামী বিমান ফ্লাইটের জরুরি অবতরণ
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট ফিরে এসে জরুরি অবতরণ করেছে।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৭ পূর্বাহ্ন
‘পরীক্ষা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নেই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছিল যে, ডাকসু নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা ছাড়া ‘চিরকুট’ দিয়ে ৩৪ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বাণিজ্য অনুষদের সান্ধ্য কোর্সে ভর্তি করিয়েছেন। উপাচার্যের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, চিরকুট দিয়ে তিনি ভর্তি করাননি। এভাবে ভর্তি করানোর সুযোগও নেই।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৯ পূর্বাহ্ন
ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন
কাউন্সিলে ভোটের মাধ্যমে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪১ পূর্বাহ্ন
ক্যাসিনোতে অভিযানের পর যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে র্যাব।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৯ অপরাহ্ন
ফকিরাপুলে ক্যাসিনোতে র্যাবের হানা: ১৪২ জন আটক
ঢাকার ফকিরাপুলে একটি ‘ক্যাসিনোতে’ অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫২ অপরাহ্ন
পুরোনো পথ আমাদের শুধু পুরোনো গন্তব্যেই নিয়ে যেতে পারে- ভারতীয় বিশেষজ্ঞদের উদ্দেশে ড. ইউনূস
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সর্বোচ্চ থিংক ট্যাংক ‘ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া’র উপদেষ্টা, গবেষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, অর্থশাস্ত্রকে একটি সত্যিকার সামাজিক বিজ্ঞানে পরিণত হতে হলে “তিন শূন্য” - অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃস্বরণের পৃথিবী গড়ে তোলার পথ অনুসন্ধান করতে হবে।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৭ অপরাহ্ন
ভিকটিমের সঙ্গে ধর্ষকের বিয়ে: বরখাস্ত হলেন পাবনার ওসি
গণধর্ষণের শিকার নারীর সঙ্গে ধর্ষকদের একজনের বিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ধর্ষকদের রক্ষা করতে থানার ভেতরেই তিন ওই বিয়ের ব্যবস্থা করেছিলেন।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৩ অপরাহ্ন
পায়রায় জাহাজডুবি: ছয়দিনেও শুরু হয়নি উদ্ধার কার্যক্রম
পায়রা বন্দরের প্রবেশমুখে ১৫২ কনটেইনার ভর্তি পণ্য নিয়ে ডুবে যাওয়ার ছয়দিন পরেও ‘এমভি গালফ আরগো’ জাহাজটির উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। জাহাজটিতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও ঢাকার মেট্রোরেলের সরঞ্জাম ছাড়াও ২৫টি শিল্পগ্রুপের পণ্য ছিল।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯ অপরাহ্ন