বরিশালে মাদক মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বরিশাল নগরীর হরিনাফুলিয়া এলাকায় আজ (৮ আগস্ট) ভোররাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক মাদক চোরাকারবারি নিহত হওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
৮ আগস্ট ২০১৯, ০৫:২৫ পূর্বাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, ১ সপ্তাহে ১৫ হাজার ছাড়িয়ে ডেঙ্গু রোগী
আগস্ট মাসের প্রথম সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৭৯ জন। আর মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪২৮।
৭ আগস্ট ২০১৯, ০১:৫৬ অপরাহ্ন
১৫০০ ডলার পর্যন্ত রেমিট্যান্সে বিনা প্রশ্নে প্রণোদনা
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৫০০ মার্কিন ডলারের মধ্যে থাকলে বিনা প্রশ্নে নগদ দুই শতাংশ প্রণোদনা পাবেন এর গ্রাহক। আর রেমিট্যান্সের পরিমাণ এর চেয়ে বেশি হলে নগদ প্রণোদনা পেতে রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকের শাখায় পাসপোর্টের কপি এবং বিদেশি নিয়োগদাতার দেওয়া নিয়োগপত্রের কপি জমা দিতে হবে।
৭ আগস্ট ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন সঙ্কট কাটেনি
মানিকগঞ্জে ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান কিট ও স্যালাইন সঙ্কট এখনও কাটেনি। দেশব্যাপী চলমান এই সঙ্কট মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিটি জেলা হাসপাতালে ১০ লাখ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে ২ লাখ টাকা বরাদ্দ দিলেও আইনি জটিলতার কারণে এখনই এই টাকা খরচ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৭ আগস্ট ২০১৯, ১০:০০ পূর্বাহ্ন
মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র: রাঙ্গা
মশা নিধনের ৫০ কোটি টাকা দুই মেয়র লুটপাট করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। তিনি আরো বলেন, যে মেয়র মশা মারতে পারেন না তাদের ডেঙ্গু মশার মতই বিদায় করতে হবে।
৭ আগস্ট ২০১৯, ০৯:৪০ পূর্বাহ্ন
দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর দরকার নেই: কাদের
এডিশ মশা দমনে দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৭ আগস্ট ২০১৯, ০৯:২১ পূর্বাহ্ন
পুলিশি হেফাজতে নারীকে ধর্ষণের অভিযোগে ওসি, এএসআই প্রত্যাহার
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভেতর এক নারীকে ধর্ষণের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি ও সহকারী উপপরিদর্শককে (এএসআই) নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।
৭ আগস্ট ২০১৯, ০৮:০৮ পূর্বাহ্ন
রাজধানীর ২৪ হাটে পশু বেচাকেনা শুরু আজ
আজ থেকে রাজধানীর ২৪টি হাটে পশু বেচাকেনা শুরু হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এসব হাট চলবে।
৭ আগস্ট ২০১৯, ০৭:২৬ পূর্বাহ্ন
চিকিৎসকরা ঠিকমত কাজ করছেন কী না, খোঁজ রাখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি সার্বক্ষণিকভাবে তদারকির জন্য তার মন্ত্রণালয়ের ১০টি উচ্চ পর্যায়ের দল কাজ করে যাচ্ছে।
৭ আগস্ট ২০১৯, ০৬:৫৮ পূর্বাহ্ন
‘মঙ্গল গ্রহে আটকা পড়লেও ভারতীয় দূতাবাস সহায়তা করবে’
২০১৭ সালের ৭ জুন একটি টুইট করে বেশ আলোচনায় এসেছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশ-বিভূঁইয়ে আটকে পড়া ভারতীয়দের আশ্বাস দিয়ে সেই টুইটার বার্তাটি দিয়েছিলেন তিনি।
৭ আগস্ট ২০১৯, ০৬:১৯ পূর্বাহ্ন
বগুড়ার শেরপুরে ‘দুপক্ষের গোলাগুলিতে’ নিহত ২
বগুড়ার শেরপুর উপজেলায় ভবানীপুর বাজারের দক্ষিণ পাশের ব্রিজ এলাকায় গতকাল দিবাগত রাতে ‘সন্ত্রাসী দুপক্ষের’ ‘গোলাগুলিতে’ দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।
৭ আগস্ট ২০১৯, ০৫:৫৫ পূর্বাহ্ন
সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭ আগস্ট ২০১৯, ০৫:৪৩ পূর্বাহ্ন
লালমনিরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
লালমনিরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এক সপ্তাহ আগে মাত্র একজন ডেঙ্গু রোগী সনাক্ত হলেও কয়েকদিনে তা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
৭ আগস্ট ২০১৯, ০৪:৪৯ পূর্বাহ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৭ম বৈঠক আজ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৭ম বৈঠকে অংশ নিতে তিনদিনের সরকারি সফরে গতকাল সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন।
৭ আগস্ট ২০১৯, ০৪:২৯ পূর্বাহ্ন
ডেঙ্গু সনাক্তকরণ কিট সংকটে মানিকগঞ্জে চিকিৎসা ব্যাহত
এনএস-১ কিট ও স্যালাইন সংকটের কারণে মানিকগঞ্জে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এই জেলার সাতটি উপজেলার কোনো স্বাস্থ্য কমপ্লেক্সেই এনএস-১ কিট সরবরাহ না থাকায় ডেঙ্গু শনাক্ত করা সম্ভব হচ্ছে না। একারণে জেলা শহরে এসে রোগ নির্ণয় করতে হচ্ছে উপজেলাগুলোর ৬৫টি ইউনিয়নের অঞ্চলের রোগীদের।
৬ আগস্ট ২০১৯, ০৩:৩৬ অপরাহ্ন
পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশ ধাওয়া দেওয়ার পর পানিতে ডুবে মো. লিটন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, লিটন মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
৬ আগস্ট ২০১৯, ০৩:১৭ অপরাহ্ন
গুরুতর অনিয়ম ও নৈতিক স্খলনের জন্যে সিইসি ও অন্য কমিশনারদের পদত্যাগ করা উচিত: টিআইবি
জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের জন্য প্রশিক্ষণের নামে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রকাশিত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৬ আগস্ট ২০১৯, ০৩:০০ অপরাহ্ন
ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি, এটা বাস্তবতা: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদিনই ঢাকা শহরে নতুন নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা মুখে নিয়ন্ত্রণের কথা বললেও এখনও এটা নিয়ন্ত্রণে আসেনি। এটাই হলো বাস্তবতা।
৬ আগস্ট ২০১৯, ০২:১০ অপরাহ্ন
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে নির্যাতনের মানসিকতা আমাদের নেই, সেটা করিও না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে কোনো ধরনের নির্যাতনের মানসিকতা তার সরকারের নেই এবং সরকার এ ধরনের কাজ করে না।
৬ আগস্ট ২০১৯, ০১:১২ অপরাহ্ন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
ডেঙ্গু আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে আজ। ঢাকা, দিনাজপুর ও রংপুর থেকে মৃত্যুর খবরগুলো পাওয়া গেছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন তিন জন। এ নিয়ে গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলো।
৬ আগস্ট ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ন