সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর অঙ্গীকার পুনর্ব্যক্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, তার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছুই নেই।
৪ আগস্ট ২০১৯, ০৭:১৬ পূর্বাহ্ন

শৈলকুপায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দুই দল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন নারীসহ কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এসময় ৩০টি বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাট করা হয়।
৪ আগস্ট ২০১৯, ০৭:১০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক নারী পোশাক শ্রমিক (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ আগস্ট ২০১৯, ০৪:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের দোকানে বন্দুকধারীর গুলিতে নিহত ২০

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন।
৪ আগস্ট ২০১৯, ০৪:২৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় আরও ১,৬৪৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে: স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে ডেঙ্গুর অব্যাহত প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৪৯ জন মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসাব থেকে এই তথ্য পাওয়া গেছে।
৩ আগস্ট ২০১৯, ০১:৪১ অপরাহ্ন

সৌদি আরবে ২৯ বাংলাদেশি হাজির মৃত্যু

হজের উদ্দেশে সৌদি আরবে যাওয়া অন্তত ২৯ জন বাংলাদেশি গত এক মাসে মারা গেছেন। এদের প্রায় সবাই স্বাস্থ্যজনিত নানা জটিলতা মারা গেছেন।
৩ আগস্ট ২০১৯, ১২:২৬ অপরাহ্ন

স্থানীয় সরকার সব সিটি করপোরেশন ও পৌরসভায় ছুটি বাতিল

স্থানীয় সরকার বিভাগসহ দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের সাপ্তাহিক ও সরকারি সকল ছুটি বাতিল করা হয়েছে।
৩ আগস্ট ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

বন্ধ্যা পুরুষ মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে: দাবি বিজ্ঞানীদের

বন্ধ্যা পুরুষ মশাকে কাজে লাগিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করার পদ্ধতি বা ‘স্টেরাইল ইনসেক্ট টেকনিক’ নিয়ে সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা তাদের গবেষণা সম্পূর্ণ করেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে পদ্ধতিটি মাঠ পর্যায়ে প্রয়োগের নির্দেশ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
৩ আগস্ট ২০১৯, ০৯:৩৯ পূর্বাহ্ন

বন্যার্তদের স্থায়ী তালিকা তৈরির আহ্বান জাতীয় পার্টির

প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য একটি স্থায়ী তালিকা তৈরির আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
৩ আগস্ট ২০১৯, ০৯:০২ পূর্বাহ্ন

দেশ ডেঙ্গুমুক্ত না হওয়া পর্যন্ত আ. লীগের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেছেন, যতদিন দেশ ডেঙ্গুমুক্ত ও এডিস মশা নির্মূল না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।
৩ আগস্ট ২০১৯, ০৮:৩৮ পূর্বাহ্ন

ডেঙ্গু মোকাবিলায় ঢাকার পাশে কলকাতা

ডেঙ্গু মোকাবিলায় ভারতের রাজ্যগুলোর রাজধানীর মধ্যে কলকাতা অনেকটা এগিয়ে থাকায়, এবার প্রতিবেশী দেশের রাজধানী ঢাকার পাশে এই সমস্যা সমাধানের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে তারা।
৩ আগস্ট ২০১৯, ০৫:৩৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারে সেজন্য আঞ্চলিক ফোরাম আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
৩ আগস্ট ২০১৯, ০৪:৩৮ পূর্বাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের সঙ্গে মাদক চোরাকারবারি ও ডাকাত দলের পৃথক গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে তিনজন ডাকাত ও এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন।
৩ আগস্ট ২০১৯, ০৪:২৪ পূর্বাহ্ন

গাইবান্ধার সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ ঈদের আগেই চালু: রেলমন্ত্রী

রাজধানীর সঙ্গে গাইবান্ধা হয়ে দেশের উত্তরাঞ্চলের আট জেলার রেল যোগাযোগ ঈদের আগেই পুনরায় চালু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
২ আগস্ট ২০১৯, ০২:৩০ অপরাহ্ন

ঈদুল আজহা ১২ আগস্ট

দেশের আকাশ থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে এবারের ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১২ আগস্ট (সোমবার)।
২ আগস্ট ২০১৯, ০২:০১ অপরাহ্ন

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

লালমনিরহাটে ব্যাটারি চালিত ইজিবাইকে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন হাফেজুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি।
২ আগস্ট ২০১৯, ০১:৩৯ অপরাহ্ন

মশার নতুন ওষুধের নমুনা দু-এক দিনের মধ্যে আসবে: আতিক

মশা মারার নতুন ওষুধের নমুনা দু-এক দিনের মধ্যে বিদেশ থেকে এসে পৌঁছাবে এবং তা পরীক্ষা করে যত দ্রুত সম্ভব ক্রয় করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
২ আগস্ট ২০১৯, ১২:৫৭ অপরাহ্ন

একটু ধৈর্য ধরতে বললেন কাদের

ডেঙ্গু মশা নিধন ও বংশবিস্তার রোধে কার্যকর ওষুধ আনার প্রক্রিয়া চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদেরে বলেছেন, “একটু ধৈর্য ধরুন।”
২ আগস্ট ২০১৯, ১০:২৮ পূর্বাহ্ন

ডেঙ্গু পরিস্থিতি জটিল হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায়

বর্ষার সময়ে প্রায় প্রতি বছরের মতোই এবারও ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ডেঙ্গু পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। রোজই জ্বর আক্রান্তের খবর মিলছে গণমাধ্যমে।
২ আগস্ট ২০১৯, ১০:২৬ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দীর বারান্দাও ভরে গেছে ডেঙ্গু রোগীতে

রাজধানীর শ্যামলীর অধিবাসী সাজেদুল ইসলাম সজীবের দুই মেয়ের ডেঙ্গু জ্বর হয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালে জায়গা নেই। ঠাঁই পেয়েছেন শিশু ওয়ার্ডের সিঁড়ির কাছের বারান্দায়। সেই বারান্দার মেঝেতেই চলছে তার ৪ বছর সাত মাস বয়সী বড় মেয়ে সাদিয়া ইসলাম সোহানা এবং ২ বছর সাত মাস বয়সী ছোট মেয়ে সামিয়া ইসলাম সিমির চিকিৎসা।
২ আগস্ট ২০১৯, ০৯:৫৭ পূর্বাহ্ন