ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাংবাদিকদের টাকা দেওয়ার প্রস্তাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
১০ জুন ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন

আমাদের স্কুলে আরও সুযোগ-সুবিধা প্রয়োজন

আমার মনে আছে, একবার হতাশ হয়ে স্কুলের প্রশাসনিক কার্যালয় থেকে বের হয়েছিলাম। বিতর্ক ক্লাবের জন্য কোচ নিয়োগের আবেদন নিয়ে প্রশাসনিক ভবনে গিয়েছিলাম। সেই আবেদন প্রত্যাখ্যান হওয়াতেই হতাশ হয়েছিলাম। যদিও এতে অবাক হওয়ার কিছু ছিল না।
১০ জুন ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

করোনায় শিক্ষাক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেই বাজেটে

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘসময় বন্ধ থাকায় লাখো শিক্ষার্থীর শিক্ষা ঘাটতি তৈরি হয়েছে। অথচ এ ক্ষতি কাটিয়ে উঠতে এবারের প্রস্তাবিত বাজেটে কোনো সুনির্দিষ্ট নতুন উদ্যোগ দেখা যায়নি।
১০ জুন ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন

ভর্তি পরীক্ষার হলে ঢুকে পড়া ২ শিক্ষার্থীকে পুলিশে দিল ঢাবি কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা হলের ভেতরে ছবি তোলার সময় ২ শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১০ জুন ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন

মেডিকেল শিক্ষার্থী আমিনার পাশে দাঁড়াল জেলা প্রশাসন-প্ল্যান ইন্টারন্যাশনাল

দরিদ্র পরিবার থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আমিনা খাতুনের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
১০ জুন ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে।
১০ জুন ২০২২, ০৩:০৩ পূর্বাহ্ন

সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৯টি, পাকিস্তানের ৩টি, বাংলাদেশের একটিও নেই

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। তবে গত বছরের মতো এবারও ৮০১ থেকে ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
৯ জুন ২০২২, ০৫:০৬ অপরাহ্ন

ঢাবি 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।
৯ জুন ২০২২, ১২:১১ অপরাহ্ন

পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। আজ বুধবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
৮ জুন ২০২২, ০৫:২৯ অপরাহ্ন

সনি হত্যার ২০তম বার্ষিকী, পলাতক আসামিদের গ্রেপ্তার দাবি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার ২০তম বার্ষিকীতে ও সন্ত্রাসবিরোধী দিবস পালন করেছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
৮ জুন ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন

স্কুল কমিটিতে প্রয়োজন দক্ষ নেতৃত্ব

ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ২০১৭ সালের নভেম্বরে একটি ঘোষণা দেয়, যা দেশের শিক্ষাবিদ ও অভিভাবকদের উদ্বিগ্ন করে তোলে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ‘জরুরি’ বৈঠক করে সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা দেয়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের জন্য।
৮ জুন ২০২২, ০৬:২২ পূর্বাহ্ন

এখন আমাদের আনন্দ ফেসবুকে লাইক দেখে, পাখি-প্রকৃতি দেখে না: সৈয়দ মনজুরুল ইসলাম

অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, এখন আমাদের আনন্দ ফেসবুকে লাইক দেখে, পাখি-প্রকৃতি দেখে না। অথচ একজন মানুষের সবচেয়ে বড় জিনিস হলো সংস্কৃতি শিক্ষা।
৭ জুন ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন

স্কুলে জাতীয় পাঠ্যক্রমের যত সমস্যা

এক গ্রীষ্মের বিকেলে নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে এসে কর্মজীবনের সবচেয়ে বড় ধাঁধার মুখে যেন পড়েছিলেন আমাদের শারীরিক শিক্ষা শিক্ষক। ওই ক্লাসে তার আলোচনার বিষয়বস্তু ছিল ঋতুস্রাব। জড়তা বা দ্বিধা নিয়ে তিনি মিনিট দশেক কথা বললেন।
৭ জুন ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন

প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ ও ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
৬ জুন ২০২২, ০৭:৩৩ অপরাহ্ন

ঢাবিতে বাম সংগঠনের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৭

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড নিয়ে ঢাকার শাহবাগে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে চারুকলা অনুষদের সামনে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে।
৬ জুন ২০২২, ০৩:১২ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না

এ বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
৬ জুন ২০২২, ০২:৩২ অপরাহ্ন

ভর্তি জালিয়াতির দায়ে বহিষ্কৃত ঢাবি শিক্ষার্থী হলে, কক্ষ দখল নিয়ে উত্তেজনা ছাত্রলীগের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এস এম হলের শিক্ষার্থী মাসুদ রানাকে ভর্তি জালিয়াতির দায়ে আড়াই বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। কিন্তু তারপরও তিনি হলের কক্ষে অবৈধভাবে অবস্থান করছিলেন।
৫ জুন ২০২২, ০৮:১৮ অপরাহ্ন

জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানেই মূল্যায়ন: শিক্ষামন্ত্রী

এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
৫ জুন ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ন

পাশাপাশি অবস্থানে থেকে ঢাবিতে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাল ছাত্রলীগ-ছাত্রদল

পাশাপাশি অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। এমন দৃশ্য দেখে উচ্ছ্বসিত ক্যাম্পাসের অনেকে।
৪ জুন ২০২২, ০৩:২৩ অপরাহ্ন

পর্যাপ্ত বাজেট নেই, নানাবিধ সমস্যায় জর্জরিত সরকারি স্কুল

কোনো বেসরকারি স্কুলের শিক্ষার্থীর পক্ষে এটা বোঝা মোটেই সম্ভব নয় যে, টাঙ্গাইলের মির্জাপুরের কুর্নী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমা আক্তারকে ঠিক কী ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়। ঝুমা ডাক্তার হতে চায়। অথচ, তার স্কুলে জীববিজ্ঞানের ল্যাবরেটরি নেই।
৪ জুন ২০২২, ০৯:৪৫ পূর্বাহ্ন