নির্ধারিত সময়েই ৩ বিশ্ববিদ্যালয় ও ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও ২ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন
রাবির নতুন একাডেমিক ভবন হবে হিমেলের নামে, উপাচার্যের আশ্বাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে নির্মাণাধীন একাডেমিক ভবন নামকরণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৪ অপরাহ্ন
ঢাবির ‘গেস্টরুমে’ নির্যাতনের ঘটনায় বহিষ্কার ৩ ছাত্রলীগ কর্মী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ৩ কর্মীকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৪ অপরাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ২ সপ্তাহ বাড়ছে
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় সরকার আজ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ন
আজ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন সমস্যা ও সমস্যা থেকে উত্তরণের উপায় শীর্ষক উন্মুক্ত আলোচনায় বসতে যাচ্ছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এই আলোচনায় বসবেন তিনি।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫ পূর্বাহ্ন
রাবির নতুন প্রক্টর অধ্যাপক আসাবুল হক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন
শিক্ষাসনদ হারিয়ে গেলে করণীয় কী
শিক্ষাসনদ প্রত্যেকের জীবনেই অনেক শ্রমসাধ্য একটি বস্তু। দুর্ঘটনাক্রমে এই মহামূল্যবান কাগজটিও অনেক সময় হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৫ পূর্বাহ্ন
কারুকাজের ব্যস্ততাকে চির বিদায়, নানাবাড়ির মাটিতে শায়িত হবেন হিমেল
সব কারুকাজের ব্যস্ততাকে ছুটি দিয়ে চিরনিদ্রায় শায়িত হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হিমেলের মরদেহ নানাবাড়ি নাটোরে পৌঁছেছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন
নাটোরের পথে রাবি শিক্ষার্থী হিমেলের মরদেহ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের মরদেহ নিয়ে তার নানাবাড়ি নাটোরের পথে রওনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে কাপড়িয়া পট্টি এলাকায় হিমেলকে দাফন করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ পূর্বাহ্ন
৫ বছর পর ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে পদ পেলেন যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ন
ট্রাকচাপায় নিহত রাবি শিক্ষার্থী হিমেলের জানাজা সম্পন্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা সম্পন্ন হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন
শুধু পড়ে থাকল হিমেলের টুপি আর মাফলারের টুকরো
রাত তখন ২টা বেজে ৩০ মিনিট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কারও মাথায় পরার একটা টুপি, আর ছেড়া এক টুকরো মাফলার। তার পাশেই পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া রক্তমাখা একটি মোটরসাইকেল।
২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৪ পূর্বাহ্ন
রাবি প্রক্টর প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৮ অপরাহ্ন
শিক্ষার্থীদের বাধার মুখে রাবি ক্যাম্পাস ত্যাগ করল পুলিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে। তবে শিক্ষার্থীদের বাধার মুখে ১৫ মিনিটের মধ্যে পুলিশ ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন
ট্রাক চাপায় রাবি শিক্ষার্থী নিহত, প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় ১ শিক্ষার্থী নিহত ও অপর আরেক শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা। দুর্ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অন্তত ৩০০-৪০০ শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৩ অপরাহ্ন
ইউনিক আইডি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা ইউজিসির
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের জন্য ‘ইউনিক আইডি’ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৪ অপরাহ্ন
রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত, ৫টি ট্রাকে অগ্নিসংযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন
অবশেষে উপাচার্যের বিশেষ নির্দেশে ভর্তি হচ্ছেন নিপুন বিশ্বাস
যথাসময়ে ভর্তির জন্য উপস্থিত হতে না পারায় মানবিক ও পারিবারিক অবস্থা বিবেচনা করে অবশেষে নিপুন বিশ্বাসকে ভর্তি নিচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৩ অপরাহ্ন
মাউশির নতুন মহাপরিচালক নেহাল আহমেদ
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩১ জানুয়ারি ২০২২, ১১:০১ পূর্বাহ্ন
৭ ফেব্রুয়ারি থেকে জাবিতে সশরীরে পরীক্ষা
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আবার ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্তৃপক্ষ। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।
৩১ জানুয়ারি ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন