অভিনয় ছাড়তে চেয়েছিলেন ক্যাটরিনা

স্টার অনলাইন ডেস্ক

ক্যাটরিনা কাইফ অভিনীতে নমস্তে লন্ডনের ১৫ বছর হয়ে গেছে। এই সিনেমাটি ক্যাটরিনা কাইফের গেম-চেঞ্জার ছিল। কিন্তু, আপনি কী জানেন এই সিনেমার সফলতা নিয়ে নিশ্চিত ছিলেন না ক্যাট। এমনকি তিনি বলিউড ছেড়ে নতুন পেশায় যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন?

বলিউড লাইফরে রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনা কাইফ বলিউডে নিজের অভিনয় দক্ষতা প্রমাণের অনেক চেষ্টা করেন। কিন্তু, প্রায়ই তাকে প্রত্যাখ্যান হতে হয়। তাই নমস্তে লন্ডনে অভিনয়ের পর তিনি আশা হারিয়ে ফেলেন। এ কারণেই সিনেমাটি মুক্তির আগেই শহর ছাড়ার সিদ্ধান্তও নেন ক্যাট।

তিনি বলেন, নতুন পেশার সন্ধানে আমি আমার ব্যাগগুলো গুছিয়ে রাখি। ছবিটির স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার পরে শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনা করি। কিন্তু, সিনেমাটিকে দর্শক গ্রহণ করেন। এটি নিয়ে অনেক আলোচনা হয় এবং বাণিজ্যিকভাবে হিট ছিল।

ক্যাট বলেন, আমি অবাক হয়েছিলাম। এটি আমার জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, আমি মনে করি সিনেমাটি আমার ধারণা বদলে দিয়েছে। এই সিনেমার কারণে প্রথমবারের মতো আমি ইন্ডাস্ট্রির অনেকের কাছ থেকে ফোন পাই। পরিচালকরা আমার প্রশংসা করেন।