জনের সঙ্গে কাজ করা সবসময় আনন্দের: জ্যাকুলিন
বক্স অফিসে ব্যাক-টু-ব্যাক রিলিজের বন্যা বইছে। জুনিয়র এনটিআর ও রাম চরণের আরআরআরের পর জন আব্রাহাম ও জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাটাক আগামী ১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি মুক্তির আগে জ্যাকুলিন জনের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জনের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জ্যাকুলিন বলেন- জনের সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। আমি আসন্ন সিনেমা নিয়ে দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। সিনেমার গল্পটি চমৎকার। আশা করি সবার ভালো লাগবে। জনের সঙ্গে আবার কাজ করতে পারাটা আমার জন্য মজার ছিল।
জন আব্রাহাম অ্যাটাক (পার্ট ১) সিনেমাতে একজন সুপার-সোলজারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। অ্যাটাকে ভবিষ্যতে সন্ত্রাসবাদ মোকাবিলার একটি সাই-ফাই অ্যাঙ্গেল আছে। এছাড়াও এই সিনেমাতে রাকুল প্রীত সিং, প্রকাশ রাজ, রত্না পাঠক শাহসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এর আগে জন আব্রাহাম ও জ্যাকুলিন ফার্নান্দেজকে দিশুম, হাউসফুল ২ এবং রেস ৩'তে একসঙ্গে অভিনয় করেন।