দেশাত্মবোধক চলচ্চিত্রে অভিনয় করতে চান কৃতি

স্টার অনলাইন ডেস্ক

দেশাত্মবোধক চলচ্চিত্রে অভিনয় করতে চান বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই ইচ্ছের কথা জানিয়েছেন কৃতি।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কৃতি শ্যানন বলেন, দেশাত্মবোধক সিনেমা করতে পারলে ভালো লাগবে। আমি এই ঘরানার সিনেমা দেখতে ভালোবাসি। তবে, আমি এমন কোনো দেশাত্মবোধক সিনেমা খুঁজে পাইনি যা আমাকে উদ্বেলিত করবে। তবে, আমি আশাবাদী। এমন কিছু আমার হাতে আছে। কিন্তু জানি না তা শেষ পর্যন্ত হবে কিনা। তবে, নতুন এই প্রজেক্ট নিয়ে খুব বেশি কিছু জানাননি অভিনেত্রী।

কৃতি বলেন, বচ্চন পাণ্ডের শুটিংয়ের অনেকগুলো বিশেষ মুহূর্ত ছিল। আমাদের সঙ্গে একটি সম্পূর্ণ ক্রু ছিল এবং আমরা সেখানে একটি বিমান নিয়েছিলাম। আমরা সূর্যগড় প্রাসাদে থাকতাম এবং বেওয়াফা গানটি সেখানে শুট করা হয়। এখানে শুধু আমরাই ছিলাম। আমরা একসঙ্গে খেতাম, খেলাধুলা করতাম- তাই এটি একটি বিশাল পরিবারে হয়ে উঠেছিল। ওই সেটে আমি সবচেয়ে বেশি মজা করেছি।

১৮ মার্চ মুক্তি পাওয়া বচ্চন পাণ্ডেতে কৃতির অভিনয় দর্শকের মন জয় করেছে। মুক্তির মাত্র এক দিনের মধ্যে ১৩ কোটি টাকা আয় করেছে সিনেমাটি।

বচ্চন পাণ্ডে ২০১৪ সালের তামিল সিনেমা বীরামের রিমেক। এই সিনেমাতে অক্ষয় কুমার একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন এবং কৃতি শ্যানন একজন উচ্চাকাঙ্ক্ষী পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন।