‘বিস্ট’ সিনেমার মুক্তিতে তামিলনাড়ুতে ছুটি
তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত 'বিস্ট' সিনেমাটি আগামীকাল বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। এ সিনেমার মুক্তি উপলক্ষে বিজয়ের ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সিনেমা মুক্তির দিন তামিলনাড়ুর বেশ কয়েকটি কোম্পানি ছুটি ঘোষণা করেছে।
ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিজয় থালাপতি অভিনীত সিনেমা দেখতে ১৩ এপ্রিল কোম্পানিগুলোর মানবসম্পদ দপ্তরে রেকর্ড সংখ্যক ছুটির আবেদন জমা পড়েছে। এ কারণে বেশ কয়েকটি কোম্পানি আগামীকাল ছুটি ঘোষণা করেছে।
কর্মীদের জন্য কিছু কোম্পানি ফ্রি টিকেটও দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
১৫০ কোটি বাজেটের এই সিনেমায় বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি রুপি।
নেলসন দিলীপ কুমার পরিচালিত 'বিস্ট' সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। সিনেমাটি তেলেগু, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে।