রাকুলের মুখে সামান্থার প্রশংসা
সম্প্রতি জন আব্রাহাম ও জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে 'অ্যাটাক' সিনেমায় দেখা গেছে বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। গতকাল রোববার নিজের ইনস্টাগ্রামে ভক্তদের জন্য 'আস্ক মি এনিথিং' সেশনের আয়োজন করেন রাকুল। সেখানে তার এক ভক্ত সামান্থা রুথ প্রভুকে নিয়ে প্রশ্ন করেন।
এক ভক্ত জানতে চান, সামান্থাকে নিয়ে কিছু বলুন। রাকুল জবাব দেন, আমি শুধু ওকে ভালোবাসি, ওর খুব প্রশংসা করি। সামান্থা আবার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি হার্ট স্টিকার দিয়ে রাকুলের পোস্ট শেয়ার করেন।
রাকুলকে তার স্বপ্নের কাজ নিয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন, আমি এমন একটি প্রেমের গল্পে করতে চাই, যা মানুষ চিরদিন মনে রাখবে। যেমন জাব উই মেট এবং ডিডিএলজে।
তিনি আরও বলেন, তার প্রিয় তারকা হলেন রণবীর সিং।
আরেক ভক্ত তাকে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের 'আরআরআর' নিয়ে মন্তব্য করতে বলেন। তখন তিনি বলেন, রাম চরণ, জুনিয়র এনটিআর এবং রাজামৌলি স্যার... তারা সবাই মিলে একটি চমত্কার কাজ করেছেন এবং আমার কাছে আরআরআরকে ব্যাখ্যা করার মতো শব্দও নেই।
কাজের ক্ষেত্রে রাকুলকে অজয় দেবগণ ও অমিতাভ বচ্চনের সঙ্গে 'রানওয়ে ৩৪' দেখা যাবে। এছাড়া, আয়ুষ্মান খুরানার সঙ্গে তাকে 'ডক্টর জি'তেও দেখা যাবে।