শাহরুখের নতুন লুক
বলিউড সুপারস্টার শাহরুখ খান শনিবার সন্ধ্যায় ভক্তদের জন্য বহু প্রতীক্ষিত 'পাঠন' সিনেমা থেকে নিজের প্রথম লুক প্রকাশ করেছেন। তারপর থেকে প্রশংসায় ভাসছেন এই সুপারস্টার। এমনকি স্ত্রী গৌরী খানও শাহরুখের ছিপছিপে চেহারা নিয়ে মন্তব্য করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, বর্তমানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্পেনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। সেট থেকে তাদের ছবি ফাঁস হওয়া ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপরই শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করেন।
গৌরী খান টুইটারে তার স্বামীর চেহারার প্রশংসা করেছেন।
Loving the Pathaan vibe ❤️ pic.twitter.com/xFjEZVIUu2
— Gauri Khan (@gaurikhan) March 26, 2022
চলতি মাসের শুরুর দিকে 'পাঠন' আনুষ্ঠানিক ঘোষণা দেন শাহরুখ। তিনি একটি টিজার ভিডিও শেয়ার করে মুক্তির তারিখও জানান।