সালমান খানকে আদালতে তলব
বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের মামলা এখনো চলছে। তবে, এই সুপারস্টারকে আরও একটি নতুন আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে।
মঙ্গলবার এএনআইয়ের খবরে বলা হয়, সালমান খান এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়েছিল। এজন্য আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত তাকে তলব করেছেন। সাংবাদিক অশোক পাণ্ডের ২০১৯ সালের মামলায় তাকে ৫ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে। সালমানের বিরুদ্ধে আইপিসির ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, রাজস্থান হাইকোর্ট সোমবার যোধপুর জেলা ও দায়রা আদালত থেকে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের মামলা বিষয়ক দুটি আবেদন স্থানান্তরের অনুমতি দিয়েছে।
জানা গেছে, এই অভিনেতা উচ্চ আদালতে এই দুটি মামলা স্থানান্তরের জন্য আবেদন করেছিলেন। যেন তিনটি মামলার এক জায়গায় শুনানি হয়।