হ্যাক হওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেলেন নোরা ফাতেহি
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ইনস্টাগ্রামে একটি সিংহকে খাওয়ানোর ভিডিও শেয়ার করলে মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। কিন্তু কয়েক ঘণ্টা পর সেই ভিডিও আর অভিনেত্রীর অ্যাকাউন্ট পাওয়া যায়নি। শোনা যাচ্ছিল, নোরা তার ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়েছেন। তবে, অভিনেত্রী একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে, তিনি তার হ্যাক হওয়া অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে অ্যাপটির সহায়তা নিয়েছিলেন। এখন, তিনি তার অ্যাকাউন্টে অ্যাক্সেস ফিরে পেয়েছেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল ৪ ফেব্রুয়ারি নোরা ফাতেহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ কয়েক ঘণ্টা ধরে পাওয়া যায়নি। প্রযুক্তিগত সহায়তায় নোরা তার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। তারপরে তিনি একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, দুঃখিত বন্ধুরা! আমার ইনস্টাগ্রামে হ্যাক করার চেষ্টা করা হয়েছিল! সকাল থেকে কেউ একজন আমার একাউন্টে ঢোকার চেষ্টা করছে! ইনস্টাগ্রামে টিমকে ধন্যবাদ দ্রুত সমাধানে সহায়তা করার জন্য।
নোরা ফাতেহি বর্তমানে দুবাইতে ছুটি কাটাচ্ছেন।