১৪ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ে!
বলিউডের এই সময়ের আলোচিত জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর আগামী ১৪ এপ্রিল বিয়েতে বসতে যাচ্ছেন বলে ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের ঘনিষ্ঠ এবং বন্ধুদের নিয়ে রণবীরের বাড়িতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে এই জুটি বিয়ে করবেন।
আলিয়া এবং রণবীর তাদের সম্পর্ক নিয়ে সবসময় সচেতন ছিলেন এবং সম্প্রতি তারা সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।
আলিয়া এবং রণবীরের বিয়ে নিয়ে কয়েক বছর ধরে জল্পনা চলছে। তবে, মনে হচ্ছে অবশেষে আগামী ২ সপ্তাহের মধ্যে তাদের বিয়ে হতে যাচ্ছে।
আলিয়াকে সর্বশেষ গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে দেখা গেছে। পরবর্তীতে তাদের একসঙ্গে ব্রহ্মাস্ত্রে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জী। আগামী বছরের ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা আছে।