[ভিডিও] পরীমণির ‘ছোট ছোট কিছু আশা’
পরীমণি অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবির প্রথম গান ‘ছোট ছোট কিছু আশা’ প্রকাশিত হয়েছে ইউটিউবে। এসআই টুটুল ও ন্যান্সির গাওয়া গানটির সুর-সংগীত করেছেন আলী আকরাম শুভ।
২৭ নভেম্বর ২০১৭, ১১:০৯ পূর্বাহ্ন
এলকে আদভানি, মুলায়াম সিং যাদবকে ‘গেম অব অযোধ্যা’ দেখার আমন্ত্রণ
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ‘গেম অব অযোধ্যা’। তাই, এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাওয়া সুনীল সিং ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সহ-প্রতিষ্ঠাতা এলকে আদভানি এবং উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সাবেক প্রধান মুলায়েম সিং যাদবকে।
২৭ নভেম্বর ২০১৭, ১০:৩৬ পূর্বাহ্ন
এবার যুক্তরাজ্যের সিনেমা হল জ্বালিয়ে দেওয়ার হুমকি
দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং অভিনীত ‘পদ্মাবতী’ নিয়ে চলমান বিতর্ক এখন ছড়িয়ে পড়ছে ভারতের বাইরেও। ভারতে ছবিটির পরিচালক-শিল্পী-কলা-কুশলীদের ওপর হামলা-মামলাসহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখানোর পাশাপাশি এবার সাত সমুদ্র তের নদীর ওপারে যুক্তরাজ্যেও উঠেছে সিনেমা হল জ্বালিয়ে দেওয়ার হুমকি।
২৭ নভেম্বর ২০১৭, ০৮:৩১ পূর্বাহ্ন
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক বিপাশা হায়াত
আসছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নারী চলচ্চিত্র নির্মাতা’ বিভাগে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।
২৬ নভেম্বর ২০১৭, ১০:১৮ পূর্বাহ্ন
সার্ক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্য’ পুরস্কার পেল ‘অজ্ঞাতনামা’
শ্রীলংকার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত এ বছরের সার্ক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্য’ পুরষ্কার পেয়েছে পরিচালক তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’।
২৬ নভেম্বর ২০১৭, ০৬:৪৬ পূর্বাহ্ন
জন্মের মাসেই চলে গেলেন বারী সিদ্দিকী
‘শুয়া চান পাখি’ বারী সিদ্দিকী আজ ঘুমিয়ে গেলেন, আর জাগবেন না তিনি। মায়াভরা মুগ্ধ দরদীকণ্ঠে তিনি আর গান শোনাবেন না শ্রোতাদের।
২৪ নভেম্বর ২০১৭, ১১:০৪ পূর্বাহ্ন
‘…আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’
দীর্ঘদিন সংগীতের সঙ্গে গভীরভাবে জড়িত থাকলেও বারী সিদ্দিকী শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রটিতে গান করার মাধ্যমে। তাঁর শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘শুয়াচান পাখি আমার’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’ প্রমুখ।
২৪ নভেম্বর ২০১৭, ০৪:৫৩ পূর্বাহ্ন
‘বেসিক আলী’: পত্রিকার পাতা থেকে চ্যানেলে
শাহরিয়ার এর জনপ্রিয় কার্টুন স্ট্রিপ ‘বেসিক আলী’ এবার টেলিভিশন সিরিজ হিসেবে আত্মপ্রকাশ করছে। আগামীকাল থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে সিরিজটি।
২৩ নভেম্বর ২০১৭, ১০:২০ পূর্বাহ্ন
এ সপ্তাহে বক্স অফিসে সেরা ‘জাস্টিস লিগ’
চলতি সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিস মাতাচ্ছে অস্কার বিজয়ী বেন অ্যাফলেক এবং ‘ওয়ান্ডার ওমেন’-খ্যাত গ্যাল গ্যাদত অভিনীত সুপারহিরো চলচ্চিত্র ‘জাস্টিস লিগ’। ছবিটি গত ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র সমালোচকদের কাছে পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
২৩ নভেম্বর ২০১৭, ০৯:৪৯ পূর্বাহ্ন
‘পদ্মাবতী’ নিয়ে সুর পাল্টাচ্ছে বিরোধীপক্ষ
বলিউডের বিশিষ্ট পরিচালক সঞ্জয় লীলা বানশালির ঐতিহাসিক চলচ্চিত্র ‘পদ্মাবতী’ নিয়ে ভারত জুড়ে চলছে তুমুল বিতর্ক। শুধু তাই নয়, বানশালি ও ছবির প্রধান অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথার দাম ধরা হয়েছে ১০ কোটি রুপি।
২৩ নভেম্বর ২০১৭, ০৭:৪১ পূর্বাহ্ন
এ বছরে সবচেয়ে বেশি আয় করলেন যে ১০ নারী সংগীতশিল্পী
এ বছরে বিশ্বে সবচেয়ে বেশি আয় করা নারী সংগীতশিল্পীদের নামের তালিকা প্রকাশ করেছে ফোবর্স ম্যাগাজিন। গত বছরের তুলনায় এ বছর সে তালিকায় বেশ রদবদল লক্ষ্য করা যায়। ডেইলি স্টার অনলাইনের পাঠকদের কাছে তুলে ধরা হলো চলতি বছরের সেরা ১০ নারী সংগীতশিল্পীর নাম।
২২ নভেম্বর ২০১৭, ১০:৫১ পূর্বাহ্ন
নতুন দুই গানে হাবিব ও ন্যান্সি
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। তাঁদের দুজনার গান মানেই ভিন্ন কিছু। তাঁদের একসঙ্গে গাওয়া বেশকিছু গান শ্রোতাপ্রিয়তার শীর্ষে রয়েছে।
২২ নভেম্বর ২০১৭, ০৮:৪৮ পূর্বাহ্ন
যে কারণে দীপিকাকে সিনেমায় নেননি মাজিদ মাজিদি
বিখ্যাত ইরানি চিত্রপরিচালক মাজিদ মাজিদি ভারতে তৈরি করেছেন ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’। ছবিটিতে প্রথমে নেওয়া হয়েছিলো বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। কিন্তু, পরে সিদ্ধান্ত পাল্টান ‘চিলড্রেন অব হেভেন’-খ্যাত এই চলচ্চিত্রকার।
২২ নভেম্বর ২০১৭, ০৮:১৯ পূর্বাহ্ন
প্রিয় ‘আঙ্কেল’ বিগ বি
শিশুদের কাছে শচীন টেন্ডুলকার কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে বেশি জনপ্রিয় বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন বা বিগ বি। এমন কি বিল গেটসও শিশুদের তেমন পছন্দ নয়। শুধু ভারতীয় বাচ্চারাই নয়, বিশ্বের বেশ কিছু দেশের শিশুদের কাছেও জনপ্রিয় তাদের ‘আঙ্কেল’ অমিতাভ বচ্চন।
২২ নভেম্বর ২০১৭, ০৭:১২ পূর্বাহ্ন
মাথায় প্রিয় তারকা মোশাররফ করিমের নাম
জনপ্রিয় তারকাদের নিয়ে ভক্তদের মধ্যে একটি উন্মাদনা থাকে। প্রিয় তারকার ছবি সংগ্রহ করা, অটোগ্রাফ নেওয়া, হাল আমলে সেলফি তোলা ইত্যাদি নিত্যদিনের বিষয়। ভক্তদের সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেন তারকারা।
২১ নভেম্বর ২০১৭, ১০:৪৪ পূর্বাহ্ন
শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’ শাকিব খান
এবার কলকাতার নায়িকা শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’ হচ্ছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। তবে সেটি বাস্তবে নয়, ছবির গল্পে।
২১ নভেম্বর ২০১৭, ১০:১০ পূর্বাহ্ন
ভারতে আসছেন উইল স্মিথ
‘পারস্যুইট অব হ্যাপিনেস’-খ্যাত হলিউড অভিনেতা ভারতে আসছেন নেটফ্লিক্স এর নতুন ছবি ‘ব্রাইট’ এর প্রচারণার কাজে।
২১ নভেম্বর ২০১৭, ০৯:৪০ পূর্বাহ্ন
পুলিশি প্রহরায় দীপিকার বাবা-মা
বলিউডের বিশিষ্ট পরিচালক সঞ্চয় লীলা বানশালির সর্বশেষ চলচ্চিত্র ‘পদ্মাবতী’ নিয়ে সৃষ্ট বিতর্ক যেন দিনে দিনে আরো বেগবান হচ্ছে। এই ঐতিহাসিক ছবিটিতে ভুল ইতিহাস তুলে ধরা হয়েছে এমন অভিযোগে দেশটির বিভিন্ন ধর্মীয়-রাজনৈতিক গোষ্ঠী উত্তাল করে রেখেছে মুভিপাড়া।
২১ নভেম্বর ২০১৭, ০৮:২৫ পূর্বাহ্ন
এবার মুখ খুললেন পামেলা অ্যান্ডারসন
আমেরিকার সুপারমডেল ও টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’-খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের অভিযোগ, হলিউডের বিতর্কিত প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের হুকুম না শোনায় তাঁকে চলচ্চিত্রে কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন।
২০ নভেম্বর ২০১৭, ০৭:৪৭ পূর্বাহ্ন
মান্নাকে উৎসর্গ করে ‘অন্তর জ্বালা’-র পোস্টার উন্মোচন
প্রয়াত নায়ক মান্নাকে উৎসর্গ করে ‘অন্তরজ্বালা’ ছবিটির পোস্টার উন্মোচন করা হয়েছে। কাকরাইলে মান্নার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি অফিসে এক অনুষ্ঠানে ছবিটির পোস্টার উন্মোচন করেছেন মান্নার সহধর্মিণী শেলী মান্না।
২০ নভেম্বর ২০১৭, ০৭:৪৩ পূর্বাহ্ন