নির্যাতনের শিকার নারীদের জন্যে অভিনেত্রীদের অনুদান

গত বছরে হলিউডে গড়ে উঠা যৌন নির্যাতনবিরোধী মিটু এবং টাইমস আপ আন্দোলন এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পৃথিবীর অন্যান্য অংশেও। বিশেষ করে, সম্প্রতি এই আন্দোলনের ঢেউ এসে লেগেছে বলিউডেও।
১৭ অক্টোবর ২০১৮, ০১:১৪ অপরাহ্ন

‘কুচ কুচ হোতা হ্যায়’

রাহুল-টিনার কথা মনে রয়েছে কি? স্ত্রী টিনার চিতার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বামী রাহুল। আর তার মনের পর্দায় ভেসে উঠছে তাদের বিয়ে-মধুচন্দ্রিমার পুরনো স্মৃতি। সেসব তো অবশ্য অনেক দিন আগের কথা। তবে সে কথাগুলোই এখন ভাসছে বলিউডের বাতাসে।
১৭ অক্টোবর ২০১৮, ১১:০১ পূর্বাহ্ন

দিনে ১০ বার প্রদর্শিত হবে ‘দেবী’

আসছে ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দেবী’। প্রথম সপ্তাহে মোট ২৯টি হলে মুক্তি পাবে ছবিটি। মুক্তির প্রথমদিন থেকেই প্রতিদিন ‘দেবী’র ১০টি করে প্রদর্শনী হবে স্টার সিনেপ্লেক্সে।
১৭ অক্টোবর ২০১৮, ০৯:০০ পূর্বাহ্ন

যৌন নির্যাতনের মুখে পড়েছিলেন অভিনেতা সাকিব

বলিউডে যৌন নির্যাতনের অভিযোগের তালিকা যেনো বেড়েই চলছে দিনকে দিন। সেখানে নারীদের হয়রানির খবরগুলো প্রকাশ্যে আসার পাশাপাশি এবার এলো একজন পুরুষেরও নির্যাতনের মুখে পড়ার খবর। তবে নির্যাতনকারী হিসেবে আবারও সামনে এলো একজন পুরুষেরই কুর্কীতির কথা।
১৬ অক্টোবর ২০১৮, ০৮:৪৯ পূর্বাহ্ন

সিনেমাকেও হার মানায় রূপসজ্জাকর হারুনের ভিক্ষাজীবন

আহারে জীবন! আহারে সিনেমা! যার হাতের পরশে কয়েক মুহূর্তেই মোহনীয় হয়ে উঠতেন সিনেমার নায়ক-নায়িকারা। যিনি শাবানা, ববিতা, অঞ্জু, মৌসুমীর মতো জনপ্রিয় অভিনেত্রীদের গড়ে তুলেছিলেন আরও রূপসী করে সেই রূপসজ্জাকর কাজী হারুন আজ ভিক্ষা করছেন।
১৫ অক্টোবর ২০১৮, ১২:১১ অপরাহ্ন

‘হাজীর বিরিয়ানী’ নিয়ে সিয়াম হাজির

মুক্তির অপেক্ষায় থাকা ‘দহন’ ছবির প্রথম গান ‘হাজীর বিরিয়ানি' নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন অভিনেতা সিয়াম।
১৫ অক্টোবর ২০১৮, ০৮:১৭ পূর্বাহ্ন

আমির, অক্ষয়, হৃতিকের পর বয়কটের ডাক দিলেন নারী নির্মাতারা

বলিউডে যৌন নির্যাতনবিরোধী চলমান আন্দোলনের মুখে নির্যাতনকারীদের বয়কট করার ডাক দিয়েছেন ভারতের ১১ জন স্বনামধন্য নারী নির্মাতা। স্বাক্ষরসহ এক বার্তায় তারা ঘোষণা দেন যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের সঙ্গে তারা কোন কাজ করবেন না।
১৪ অক্টোবর ২০১৮, ০১:৩৫ অপরাহ্ন

রাজনৈতিক নেতা জাহিদ হাসান!

‘সাপলুডু’ ছবিতে এবার যুক্ত হলেন জাহিদ হাসান। কয়েকদিন আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির গল্পে ইরফান চরিত্রে অভিনয় করবেন তিনি।
১৪ অক্টোবর ২০১৮, ১১:০৪ পূর্বাহ্ন

এবার কেটের অভিযোগ পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে

এবার অভিযোগের জালে জড়ালেন বলিউডের ‘তাল’-খ্যাত পরিচালক সুভাষ ঘাই। অভিযোগটি এনেছেন টেলিভিশন অভিনেত্রী ও মডেল কেট শর্মা।
১৪ অক্টোবর ২০১৮, ১০:৪৭ পূর্বাহ্ন

দুই বাংলার শিল্পীদের নিয়ে নাগরিক টেলিভিশন

নাগরিক টিভিতে আগামীকাল ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুই বাংলা শিল্পীদের নিয়ে নাচের প্রতিযোগিতার অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নুপুর’।
১৪ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ পূর্বাহ্ন

রঙিন আলোয় রাঙা ‘জীবনের জয়গান’ উৎসব

আশ্বিনের শেষে আচমকা মেঘের আনাগোনা আকাশে। থেকে থেকে বৃষ্টিও। শরতের এমন শীতল সন্ধ্যায় রঙিন আলোয় রাঙানো হয়েছে ‘জীবনের জয়গান’ উৎসব মঞ্চ। আর মঞ্চ সাজানো হয়েছে ঐতিহ্যবাহী মোঘল ও গথিক সৌন্দর্যে। সাধনার শিল্পীদের নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান।
১২ অক্টোবর ২০১৮, ১২:৩৪ অপরাহ্ন

আশ্বিনের আঙ্গিনায় ‘জীবনের জয়গান’ উৎসব

বছর ঘুরে আবার এলো ‘জীবনের জয়গান’ উৎসব। এ বছর উৎসবের ১১তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন তিন গুণি শিল্পী। তারা হলেন সংগীতে রুনা লায়লা এবং অভিনয়ে আলী যাকের ও সৈয়দ হাসান ইমাম।
১১ অক্টোবর ২০১৮, ১২:৫৩ অপরাহ্ন

পূজায় অনিন্দিতা রায়ের রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ

আসছে পূজায় অনিন্দিতা রায়ের রবীন্দ্রসংগীতের প্রথম একক অ্যালবাম ‘হৃদয় আকাশে’ প্রকাশিত হয়েছে।
১১ অক্টোবর ২০১৮, ১০:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশের ইমরান, ভারতের দর্শনা

বাংলাদেশের কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে দেখা যাবে ভারতীয় মডেল-অভিনেত্রী দর্শনা বনিককে। ভারতের পশ্চিমবঙ্গের কমলেশ্বর, সৃজিত ও অঞ্জন দত্তের মতো প্রথম সারির পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন দর্শনা।
১১ অক্টোবর ২০১৮, ১০:২৪ পূর্বাহ্ন

বলিউডে যৌন নির্যাতন নিয়ে অমিতাভ বচ্চনের মন্তব্য

বলিউড অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের যৌন হেনস্তার অভিযোগ নিয়ে অনেকেই মন্তব্য করলেও মুখ বন্ধ রেখেছিলেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। অবশেষে সেই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্যে যেনো নীরবতা ভাঙ্গলেন বিগ বি।
১১ অক্টোবর ২০১৮, ১০:০৪ পূর্বাহ্ন

চোখ দান করবেন শুভ

ঢাকাই চলচ্চিত্রের নায়ক আরিফিন শুভ মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে কয়েকটি ফাউন্ডেশনের সঙ্গে কথাও বলেছেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত এই অভিনেতা।
১০ অক্টোবর ২০১৮, ০৮:৩৯ পূর্বাহ্ন

‘মায়া’-য় মমতাজের ‘ডালিম গাছ’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক ড. মাসুদ পথিকের নতুন সিনেমা ‘মায়া-দ্য লাস্ট মাদার’। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবির একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন মমতাজ।
৯ অক্টোবর ২০১৮, ১০:০০ পূর্বাহ্ন

নাটমণ্ডলে ‘ম্যাকবেথ’-এর ৮ প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মঞ্চস্থ হবে উইলিয়াম শেক্সপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক নাটক ‘ম্যাকবেথ’। নাটকটি নির্দেশনা দিচ্ছেন বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।
৯ অক্টোবর ২০১৮, ০৭:৪৪ পূর্বাহ্ন

অবিশ্বাস্য! একই মঞ্চে শাকিব, রিয়াজ, ফেরদৌস, ওমর সানী

শাকিব খানসহ ঢাকাই সিনেমায় চারজন নায়ক একসঙ্গে দাঁড়ালেন একই মঞ্চে। অন্যরা হলেন-ওমর সানী, রিয়াজ ও ফেরদৌস। বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সময়ের জনপ্রিয় নায়ক তারা। চারজনকে অনুষ্ঠানে পেয়ে মঞ্চে ডেকে নেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
৯ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ পূর্বাহ্ন

অভিষেকের হাতে হরর-কমেডি

পরিচালক অনুরাগ কাশ্যপের রোমান্টিক চলচ্চিত্র ‘মানমারজিয়ান’-এর পর একটি হরর-কমেডি ছবিতে অভিনয় করার জন্যে চুক্তি করেছেন অভিষেক বচ্চন।
৮ অক্টোবর ২০১৮, ০১:১৪ অপরাহ্ন