‘ফেব্রুয়ারি’-তে কঙ্গণা রানাউতের বিয়ে
গেল বছর অভিনেত্রী কঙ্গণা রানাউত ভারতীয় বিনোদন জগতে বেশ আলোচিত হয়েছিলেন তাঁর ‘বলিউডে স্বজনপ্রীতি’ মন্তব্যের জন্যে। ‘স্পষ্ট কথার’ কারণে তিনি অনেক বেশি গ্রহণযোগ্যতাও পেয়েছিলেন ভক্তদের কাছে। তাই তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তাঁদের আগ্রহের শেষ নেই।
৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০০ পূর্বাহ্ন
আবারো অস্কারের মঞ্চে এআর রহমান
আবারো অস্কারের মঞ্চে ডাক পড়েছে মোজার্ট অব মাদ্রাজ-খ্যাত ভারতীয় মিউজিক কম্পোজার এআর রহমানের। আগামী মার্চে অস্কার পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সংগীত পরিবেশনার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।
৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশি চলচ্চিত্রকার ওয়াহিদ ইবনে রেজার দলের অস্কার মনোনয়ন
বাংলাদেশি চলচ্চিত্রকার ওয়াহিদ ইবনে রেজার ভিজ্যুয়াল এফএক্স (ভিএফএক্স) টিম তাদের ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টু’-এর ভিজ্যুয়াল ইফেক্ট কাজের স্বীকৃতি হিসেবে এবছর অস্কার পুরস্কারের মনোনয়ন পেয়েছে।
৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৫৩ পূর্বাহ্ন
আসছে ‘বেসিক আলী’-র তৃতীয় সিরিজ
শাহরিয়ার খান রচিত ‘বেসিক আলী’ সিরিজ চ্যানেল আইয়ে নিয়মিত প্রচারিত হয়ে আসছে। প্রথম ও দ্বিতীয় মৌসুম শেষে এখন চলছে এর তৃতীয় মৌসুমের প্রচার-প্রস্তুতি।
৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৫ পূর্বাহ্ন
কলকাতায় এক মঞ্চে জেমস, ঐশী
ভালোবাসা দিবসে কলকাতায় প্রথমবারের মতো লাইভ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জেমস এবং ঐশী।
৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫১ পূর্বাহ্ন
এক রিকশায় শাহরুখ, আনুশকা ও ক্যাটরিনা
পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন চলচ্চিত্র ‘জিরো’-র শুটিং সেটে এক রিকশায় দেখা গেলো বলিউডের শীর্ষ তারকা শাহরুখ খান, আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফকে।
৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:২৫ পূর্বাহ্ন
বৈশাখে ‘একটি সিনেমার গল্প’
চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’-কে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড।
২ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৫৩ পূর্বাহ্ন
পূজা-আদ্রিতের জমাট রোমান্স
পূজা চেরি অভিনীত যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ ছবির শিরোনাম গানটি প্রকাশ করা হয়েছে। এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে তাঁর অভিষেক হতে যাচ্ছে। ছবিটিতে পূজার বিপরীতে রয়েছেন কলকাতার আদ্রিত।
১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১২ পূর্বাহ্ন
‘পদ্মাবত’ দেখতে পদ্মাবতীর সাজ
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় কয়েকটি পরিবার মিলে একটি প্রেক্ষাগৃহের একটি শোয়ের সব টিকিট কিনে নেন পরিচালক সঞ্চয় লীলা বানশালির বহুল চর্চিত ‘পদ্মাবত’ দেখার জন্যে। শুধু তাই নয়, আমন্ত্রিত দর্শকদের জন্যে বেঁধে দেওয়া হয় ড্রেস কোড।
১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩০ পূর্বাহ্ন
‘পদ্মাবত’: উত্তর আমেরিকায় বলিউডের নতুন ইতিহাস
যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকরা প্রায় তিন বছর পর আবারো এতো আগ্রহ দেখালেন বলিউডের কোন একটি চলচ্চিত্রের প্রতি। সেই চলচ্চিত্রটি হলো সঞ্জয় লীলা বানশালির বহুল আলোচিত ‘পদ্মাবত’।
৩১ জানুয়ারি ২০১৮, ০৮:৪৭ পূর্বাহ্ন
ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত সৌমিত্র চট্টোপাধ্যায়
ফ্রান্সের সবোর্চ্চ বেসামরিক সম্মাননা ‘লিজঁয় দ্য নর’ গ্রহণ করেছেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার নিউটাউন এলাকার একটি অভিজাত হোটেলে ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত আলেক জেন্দ্রে জিগেল আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দিয়েছেন প্রাপকের হাতে।
৩১ জানুয়ারি ২০১৮, ০৭:০১ পূর্বাহ্ন
যেমন করে ‘আমির’ হলেন তিনি
একটি গল্প দিয়ে শুরু করা যাক- বলিউডের তিন খানের মধ্যে দুজনই শুটিংয়ে এলেন নির্ধারিত সময়ের অনেক পরে। তারপর, অনিচ্ছা সত্ত্বেও ক্যামেরার সামনে দাঁড়ালেন তাঁরা। আর এক খান শুটিংয়ে এলেন যথা সময়ে। পরিচালক শুটিং শেষ ঘোষণা দেওয়ার পরও তিনি বলছেন, “আরেকটা টেক নেওয়া যায় কি?” এখন প্রশ্ন, কে এই তৃতীয় খান?
৩১ জানুয়ারি ২০১৮, ০৬:৫৯ পূর্বাহ্ন
চৌরঙ্গী’র রিমেকে করবী গুহ চরিত্রে জয়া
কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি আবার নতুন করে ‘চৌরঙ্গী’ নির্মাণ করছেন। ছবিতে সুপ্রিয়া দেবীর অভিনয় করা করবী গুহ চরিত্রে কাজ করবেন জয়া আহসান।
৩০ জানুয়ারি ২০১৮, ০৯:৫৭ পূর্বাহ্ন
বইমেলা নিয়ে গান
একুশে বইমেলা নিয়ে নতুন গান প্রকাশ করা হচ্ছে। দেবলীনা সুর ও ভারতের রণজয় ভট্টাচার্যের গাওয়া গানটি ‘গানওয়ালা’র ব্যানারে প্রকাশিত হবে।
২৮ জানুয়ারি ২০১৮, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম থেকে সবখানেই চমক রয়েছে: আসিফ
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘ফুঁ’ গত ২৫ জানুয়ারি রাতে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গানটি লিখেছেন এবং সুর করেছেন মারজুক রাসেল।
২৮ জানুয়ারি ২০১৮, ০৮:০২ পূর্বাহ্ন
সুপ্রিয়া দেবীর বাড়িতে মমতা, হবে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান
সুপ্রিয়া দেবীকে রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় দেওয়া হবে। আজ (২৬ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে কলকাতার রবীন্দ্রসদনে। সেখানে ভক্তরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন। সেখান থেকেই রাষ্ট্রীয় সম্মানে পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হবে কলকাতার কেওড়াতলা মহাশশ্মানে। রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানেই তাঁকে সম্মান জানানো হবে।
২৬ জানুয়ারি ২০১৮, ০৭:০৬ পূর্বাহ্ন
‘মেঘে ঢাকা তারা’-র সুপ্রিয়া দেবী আর নেই
প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী। আজ (২৬ জানুয়ারি) সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
২৬ জানুয়ারি ২০১৮, ০৫:২৮ পূর্বাহ্ন
শুভেচ্ছাদূত অপু বিশ্বাস
চিত্রনায়িকা অপু বিশ্বাস বিনোদন ভিত্তিক এ্যান্ড্রয়েড অ্যাপ লিঙ্কআস-এর শুভেচ্ছাদূত হলেন। তাঁর সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে আরো থাকছেন কণ্ঠশিল্পী তাহসান। আগামী এক বছরের জন্য শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন তাঁরা।
২৬ জানুয়ারি ২০১৮, ০৪:৫১ পূর্বাহ্ন
ভারতে বিক্ষোভ, প্রতিবাদের মধ্যেই চলছে ‘পদ্মাবত’-এর প্রদর্শনী
ভারতের বিভিন্ন রাজ্যে সহিংস প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই আজ (২৫ জানুয়ারি) শুরু হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বানশালির বহুল আলোচিত ‘পদ্মাবত’-এর প্রদর্শনী।
২৫ জানুয়ারি ২০১৮, ০৮:১৩ পূর্বাহ্ন
‘পদ্মাবত’ মুক্তির আগেই ভারতের বিভিন্ন রাজ্যে অশান্তি, হরিয়ানায় ১৪৪ ধারা
পরিচালক সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ ছবিটি মুক্তির কয়েক ঘণ্টা আগে ভারতের বেশ কয়েকটি রাজ্যে চরম উত্তেজনা-ভাঙচুর এবং অবরোধের ঘটনা ঘটেছে। ফলে, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন পুলিশ পাহারায় ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্য প্রশাসন কঠোরভাবে অশান্তি দমনের উদ্যোগ নিয়েছে।
২৪ জানুয়ারি ২০১৮, ১২:৫১ অপরাহ্ন