পরিবেশ রক্ষা আলোচনা আর কাগুজে বিষয়

রাজধানীর হাজারীবাগে পরিবেশ দূষণ চলছেই। ২০১৬ সালে সেখান থেকে ট্যানারি সরিয়ে সাভার নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার বুঝি মুক্তি মিলছে। কিন্তু, বাস্তবতা—অনেকটা যা ছিল তাই!
৪ নভেম্বর ২০২১, ০৩:৩৪ পূর্বাহ্ন

‘হে পথিক, অক্সিজেন দিয়ে, ছায়া দিয়ে তোমাদের বাঁচাই, আমাকে বাঁচান’

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় শতবর্ষী একটি গাছের গায়ে টাঙানো লাল ব্যানারে লেখা ‘হে পথিক, আমাকে হত্যার প্রস্তুতি চলছে। অক্সিজেন দিয়ে, ছাঁয়া দিয়ে তোমাদের বাঁচাই। আমাকে বাঁচাও।’
৩ নভেম্বর ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন

যেভাবে শনাক্ত হলো গাইবান্ধায় আতঙ্ক ছড়ানো প্রাণীটি

গাইবান্ধায় আতঙ্ক ছড়ানো প্রাণীটিকে আজ বুধবার খেঁকশিয়াল হিসেবে শনাক্ত করেছে বনবিভাগের ২টি দল। এ কাজে সহযোগিতা করেছে স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’।
৩ নভেম্বর ২০২১, ০৬:৪০ পূর্বাহ্ন

গাইবান্ধায় আতঙ্ক ছড়ানো প্রাণীটির নাম খেঁকশিয়াল

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হঠাৎ করে আক্রমণ করে মানুষের মাঝে আতংক ছড়িয়ে দেওয়া প্রাণীটির নাম খেঁকশিয়াল। গত ২ দিন পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগের ২ তদন্তকারী দল। তাদেরকে সহায়তা করেছে স্থানীয় শিক্ষার্থীদের একটি পরিবেশবাদী সংঘটন ‘তীর’।
৩ নভেম্বর ২০২১, ০৪:২৬ পূর্বাহ্ন

‘কয়লাবিদ্যুৎ থেকে বেরিয়ে না এলে বাংলাদেশ একঘরে হতে পারে’

পরিবেশের জন্য ক্ষতিকর কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বেরিয়ে না এলে বাংলাদেশকে ‘একঘরে’ অবস্থায় পড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
২ নভেম্বর ২০২১, ০১:১৫ অপরাহ্ন

বাংলাদেশ এ বছর ৩ কোটি চারা রোপণ করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দকে জানিয়েছেন, বাংলাদেশ এ বছর ৩ কোটি চারা রোপণ করেছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্লান’ শুরু করতে যাচ্ছে।
২ নভেম্বর ২০২১, ০২:৪৯ পূর্বাহ্ন

উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ হ্রাস পরিকল্পনা পেশের বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ জলবায়ু সম্পর্কিত সম্মেলন কোপ২৬-এর ভাষণে বলেছেন, উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জানাতে হবে এবং জাতীয় কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব অভিযোজন বাস্তবায়ন করতে হবে।
১ নভেম্বর ২০২১, ০৬:৩৯ অপরাহ্ন

কপ২৬ সম্মেলনের খুঁটিনাটি

স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে (কপ২৬) ২০০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এবং বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে সবচেয়ে কার্যকর উদ্যোগগুলো কী হতে পারে, তা নিয়ে আলোচনা চলছে।
১ নভেম্বর ২০২১, ০১:৫৯ অপরাহ্ন

কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশের ১৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ২০৩০ সালের মধ্যে ২১ দশমিক ৮৫ শতাংশ কমাতে বাংলাদেশের ১৭৫ দশমিক ৯ বিলিয়ন ডলার প্রয়োজন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতাকে কমিয়ে শিল্প বিপ্লবের আগের সময়ের মতো ১.৫ সেলসিয়াসের নিচে রেখে জলবায়ু বিপর্যয় এড়ানোর লক্ষ্যমাত্রা পূরণে সচেষ্ট হবে।
১ নভেম্বর ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন

সাভার থেকে ২১৫টি পাখি উদ্ধার

ঢাকার সাভার থেকে ৮৫টি জীবিত ও মৃত টিয়া, ১০৫টি মুনিয়া এবং ২৫টি ঘুঘু পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট।
১ নভেম্বর ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য ৪১০০ মেগাওয়াট

নবায়নযোগ্য উৎস থেকে ২০৩০ সালের মধ্যে ৪ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে বাংলাদেশ। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমানোর জন্যই মূলত এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
১ নভেম্বর ২০২১, ০৯:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশের নতুন পাখি ‘জঙ্গল আউলেট’

প্রতিদিনের মতো গত ১৩ অক্টোবর সকালে ক্যাম্পাসে হাঁটতে বের হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ রেজা। তার প্রাতঃভ্রমণ অন্যান্য সকালগুলোর চেয়ে ভিন্ন হওয়ার কথা ছিল না। কিন্তু সেদিন অদ্ভুত এক পাখির ডাক শুনে হঠাৎ করে নতুন ইতিহাস তৈরি করতে শুরু করলেন অধ্যাপক রেজা।
৩১ অক্টোবর ২০২১, ০৫:৪১ অপরাহ্ন

ভাঙা-গড়ার খেলায় দুর্বিসহ কয়রাবাসীর জীবন

খুলনার কয়রা উপজেলার গতিরঘেরি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শাকবাড়িয়া নদীর পাড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন গৌতম দাস। তার চেহারায় উদ্বেগের ছাপ।
৩১ অক্টোবর ২০২১, ১০:১০ পূর্বাহ্ন

বেশি ভাত খাওয়ায় চালের দাম বেড়েছে বলিনি: কৃষিমন্ত্রী

বাংলাদেশের মানুষ বেশি ভাত খায় জন্য চালের দাম বেড়ে গেছে এ কথা আমি বলিনি। আমি মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। আজ শুক্রবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১: বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।
২৯ অক্টোবর ২০২১, ০২:৩৯ অপরাহ্ন

তিস্তাপাড়ে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার ক্ষতি

অসময়ে ভয়াবহ বন্যায় তিস্তাপাড়ে কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ ও অবকাঠামোগত প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রামের ৮টি উপজেলার ২১টি ইউনিয়নের ৩২ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো মাঠপর্যায়ে পরিদর্শন করে ক্ষতির পরিমাণ ও তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
২৯ অক্টোবর ২০২১, ০৩:১২ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, অনুদান নিশ্চিতের দাবি টিআইবির

অধিক কার্বন নিঃসরণকারী উন্নত রাষ্ট্রগুলোকে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-সহ জলবায়ু তহবিলে ঋণ কিংবা বিমা নয়,  অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে অনুদান হিসেবে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২৮ অক্টোবর ২০২১, ০৩:০৫ অপরাহ্ন

সিলেটে ২৫টি পাখি ও ১টি বানর উদ্ধার, আটক ১ 

সিলেটে অভিযান চালিয়ে ২৫টি বন্য ও অতিথি পাখি এবং একটি বানর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতির পরিবেশকর্মী ও বন বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।
২৮ অক্টোবর ২০২১, ০২:৩২ অপরাহ্ন

উন্নয়ন প্রকল্পের নামে নির্বিচারে গাছ কেটে মসজিদে দান!

উন্নয়নের নামে সিলেটের শাহজালাল উপশহর এলাকায় এই মাসের প্রথম দুই সপ্তাহে অন্তত ২০০টি গাছ কাটা হয়েছে।
২৮ অক্টোবর ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন

কার্বন নিঃসরণ কমানোর দাবিতে জলবায়ু উদ্বাস্তুদের প্রতীকী যাত্রা 

কলাগাছের ভেলায় চড়ে কীর্তনখোলা নদী বেয়ে অজানার উদ্দেশে রওনা দিচ্ছেন কয়েকটি জলবায়ু উদ্বাস্তু পরিবার। সেই ছোট্ট ভেলায় ঠাঁই পেয়েছে বাড়ির পোষা ছাগল, হাঁস-মুরগি ও সামান্য কিছু জিনিসপত্র।
২৭ অক্টোবর ২০২১, ০৫:২৩ অপরাহ্ন

৩ দশকে রাজবাড়ীর ৯ হাজার ৯৬০ হেক্টর জমি নদীগর্ভে

‘ওই যে ধু ধু বালি দেখছেন, ওইখানে ছিল আমাদের বাড়ি’, বলছিলেন আহাদ ব্যাপারী। তার মতো হাজারো মানুষের ঘর-সংসার বিলীন হয়েছে পদ্মায়।
২৬ অক্টোবর ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ন