অবশেষে শপথ নিলেন বিজয়, ছেলের ওপর পূর্ণ বিশ্বাসের কথা জানালেন মা

স্টার অনলাইন ডেস্ক

অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয় বা সি জোসেফ বিজয়। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আজ চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে বিজয়ের বাবা-মাকে আবেগাপ্লুত দেখা যায়। রাজনীতিতে দল গঠনের মাত্র দুই বছরের মধ্যেই ছেলের এই বড় অর্জনে তারা ছিলেন আনন্দিত।

বিজয়ের মা শোভা চন্দ্রশেখর বলেন, ‘বিজয় খুব ভালোভাবে দায়িত্ব পালন করবে। তার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে।’

এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে মা দিবসে, যা পরিবার ও সমর্থকদের কাছে আরও আবেগঘন হয়ে ওঠে।

শপথ নেওয়ার পর নিজের প্রথম বক্তব্যে বিজয় বলেন, ‘প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি নতুন যুগ শুরু হলো। নতুন ধরনের শাসনব্যবস্থা এখন থেকে শুরু হচ্ছে।’