‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ থেকে হাঁস-মুরগি-মাছের খাবার
প্যারোট পোকা হাঁস-মুরগি ও মাছের প্রাকৃতিক খাবার। এই পোকা প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ থেকে। অল্প খরচে এই পোকা উৎপাদন করে হাঁস-মুরগি ও মাছের খাবারের চাহিদা মেটানো সম্ভব।
১৩ ডিসেম্বর ২০২১, ০৫:১৫ পূর্বাহ্ন
‘ধানের চেয়ে খড়ের কদর বেশি’
কুড়িগ্রাম ও লালমনিরহাটে খড়ের দাম বাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকরা। তারা জানিয়েছেন, আধা কেজি ওজনের একেটি খড়ের আঁটি ৬ থেকে ৭ টাকা দরে বিক্রি হচ্ছে।
১২ ডিসেম্বর ২০২১, ০৪:৩৩ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জে বৃষ্টির পানিতে ডুবে গেছে সাড়ে ১১ হাজার হেক্টর আলুখেত
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ৩ দিনের বৃষ্টিতে মুন্সিগঞ্জে রোপণ করা আলুবীজ নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতে এর মধ্যে কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলার ৬ উপজেলায় প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে আলু বীজ রোপণ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৭৫ হেক্টর জমি বৃষ্টির পানিতে ডুবে গেছে।
৬ ডিসেম্বর ২০২১, ০২:৪৪ অপরাহ্ন
খামারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার: ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি
বাংলাদেশে মুরগির খামারগুলোতে অ্যান্টিবায়োটিকের অত্যধিক ব্যবহারের ফলে ওষুধ প্রতিরোধী জীবাণু বা ‘সুপারবাগ’ বাড়ন্ত হয়ে উঠছে বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। যা প্রচলিত চিকিৎসাপদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায় না।
২৭ নভেম্বর ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন
ডিজেলের দাম বাড়ানোয় কৃষি ক্ষেত্রে অবশ্যই প্রভাব পড়বে: কৃষিমন্ত্রী
ডিজেলের দাম বাড়ানোয় কৃষি ক্ষেত্রে প্রভাব পড়বে বলে স্বীকার করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
২৪ নভেম্বর ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন
আশানুরূপ ফলনেও হাসি নেই বর্গাচাষিদের মুখে
নিজের ১০ শতাংশ জমির বসতভিটা ছাড়া কোনো আবাদি জমি নেই ৫৫ বছর বয়সী বর্গাচাষি আবদার হোসেনের। গত ২৫ বছর ধরে জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারি গ্রামের এই কৃষক।
২৩ নভেম্বর ২০২১, ০২:৫৪ পূর্বাহ্ন
‘জিংক সমৃদ্ধ ধানের এক চতুর্থাংশ আসছে দক্ষিণাঞ্চল থেকে’
বাংলাদেশের জিংক সমৃদ্ধ ধানের ৪ ভাগের ১ ভাগ দেশের দক্ষিণাঞ্চল থেকে আসছে এবং ভবিষ্যতে দক্ষিণাঞ্চলে জিংক সমৃদ্ধ ধান চাষের বেশ সম্ভাবনা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন ক্ষুধা ও দরিদ্রতা দূর হবে, অন্যদিকে পুষ্টিহীনতা থেকেও বাঁচা সম্ভব হবে বলে কৃষি বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।
২১ নভেম্বর ২০২১, ০৩:২১ অপরাহ্ন
পেঁয়াজ সংরক্ষণে নেদারল্যান্ডসের সহযোগিতা পাওয়া যাবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে পেঁয়াজ সংরক্ষণ ও সংরক্ষণকাল বাড়াতে ডাচ প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগানো হবে। আজ শনিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ নভেম্বর ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন
কৃষকের দুঃস্বপ্নের নাম ডিজেল
ডিজেলের দাম বাড়ার কারণে রাজশাহী অঞ্চলে কৃষি উৎপাদন খরচ অন্তত ৩০ শতাংশ বেড়ে গেছে বলে মন্তব্য কৃষক ও কৃষিবিদদের।
১১ নভেম্বর ২০২১, ০৫:৪৩ পূর্বাহ্ন
`কৃষকের অ্যাপ': প্রান্তিক কৃষকদের নিবন্ধনে কুলাউড়ায় প্রচারণা
ন্যায্যমূল্যে আমন ধান বিক্রি নিশ্চিত করার জন্য প্রান্তিক কৃষকদের `কৃষকের অ্যাপে নিবন্ধনে আগ্রহী করতে অগ্রিম প্রচার কার্যক্রম শুরু করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা খাদ্য বিভাগ।
১০ নভেম্বর ২০২১, ০১:৩৬ অপরাহ্ন
‘সুন্দর ব্যবস্থাপনার জন্য ইলিশের ঐতিহ্য ফিরে এসেছে’
বর্তমান সরকারের সুন্দর ব্যবস্থাপনার জন্য ইলিশের পুরনো ঐতিহ্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ শুক্রবার পিরোজপুরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ জেলা পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
৫ নভেম্বর ২০২১, ০৪:০৪ অপরাহ্ন
রাজবাড়ী: লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা
সারাদেশে পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা তৃতীয় অবস্থানে আছে। বহু বছর আগে থেকেই এ জেলায় উৎপাদিত পেঁয়াজের সুনাম রয়েছে। সারাদেশের উৎপাদিত পেঁয়াজের ১৪ শতাংশ আসে এখান থেকে। এ জেলায় প্রতি মৌসুমে মুড়িকাটা ও হালি- এই দুই জাতের পেঁয়াজ চাষ করা হয়। এরমধ্যে মুড়িকাটা হলো আগাম জাত।
৩০ অক্টোবর ২০২১, ০৫:৩৯ পূর্বাহ্ন
কলাইয়ের বাম্পার ফলন, চাষও বেড়েছে
যশোরের চৌগাছা উপজেলায় মৌসুমি ফসল কলাই চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কলাইয়ের বাম্পার ফলন হয়েছে। তবে কাঙ্ক্ষিত মূল্য পাবে কি না, তা নিয়ে শঙ্কিত কৃষক।
২৮ অক্টোবর ২০২১, ০২:৫৭ পূর্বাহ্ন
জুলাই-সেপ্টেম্বরে কৃষি ঋণ বিতরণ বেড়েছে
চলমান অর্থবছরের প্রথম ৩ মাসে কৃষিখাতে ঋণের পরিমাণ আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়ে ৫ হাজার ২১০ কোটি টাকা হয়েছে। ব্যাংকগুলো এখন কৃষিখাতে বিভিন্ন ধরণের তহবিল দিচ্ছে।
২০ অক্টোবর ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ন
২০৩০ সাল নাগাদ ৩৫ লাখ মে. টন খাদ্যশস্য সংরক্ষণ করা যাবে: খাদ্যমন্ত্রী
২০৩০ সালের মধ্যে দেশে খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন।
১৯ অক্টোবর ২০২১, ০১:৪৮ অপরাহ্ন
কুষ্টিয়ায় আমনে পোকা, দুশ্চিন্তায় কৃষক
কুষ্টিয়ায় এবার আমনের ভালো ফলন আশা করা হলেও হঠাৎ পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
১৯ অক্টোবর ২০২১, ০৫:১২ পূর্বাহ্ন
বাড়ির ছাদ ও আঙিনায় ড্রাগন চাষে সফল সিরাজগঞ্জের কামরুজ্জামান
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির ছাদে ও আঙিনায় বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন মো. কামরুজ্জামান। বাগান করার মতো আবাদি জমি ছিল না কামরুজ্জামানের। পরে ১৪ শতাংশ জমির ৪ শতাংশ জমিতে ৩ তলা বাড়ি নির্মাণের পর বাড়ির ছাদে ড্রাগন চাষ শুরু করেন। এছাড়া, আঙিনার ১০ শতাংশ জমি ড্রাগন চাষের মাটি প্রস্তুত, চারা তৈরিতে ব্যবহার করেন। এখন তার বাড়ির পুরো আঙিনাতে ড্রাগন গাছ।
১৮ অক্টোবর ২০২১, ১২:২১ অপরাহ্ন
‘বছরে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকার ফসল নষ্ট করে ইঁদুর’
ইঁদুর বছরে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকার ফসল নষ্ট করে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।
১১ অক্টোবর ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
ডিমের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার পরিকল্পনা চলছে: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে ডিমের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার পরিকল্পনা চলছে।
৮ অক্টোবর ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
তামাক চাষ বন্ধে কলেজ শিক্ষকের ব্যতিক্রমী প্রচারণা
তামাক চাষ থেকে কৃষকদের বিরত রাখতে ও এ বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী প্রচারণা করেছেন লালমনিরহাটের এক কলেজ শিক্ষক। এ প্রচারণা লিফলেট বিতরণ অথবা সভা-সেমিনার নয়। তিনি সমন্বিতভাবে সবজি-ফল চাষ করে কৃষকদের উদ্বুদ্ধ করছেন।
৬ অক্টোবর ২০২১, ০৩:১৪ পূর্বাহ্ন