বংশালে হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর বংশালে মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ রোববার রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার আব্দুর রহিম।
তিনি বলেন, মুকিমবাজারে একটি পাঁচতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।