আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের পাশের এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তীব্র যানজটের কারণে ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাফি আল ফারুক বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।