দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু হচ্ছে বৃহস্পতিবার

স্টার অনলাইন রিপোর্ট

নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশব্যাপী আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এই শুমারি চলবে ২০ আগস্ট পর্যন্ত। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এই নৌযান শুমারি পরিচালনা করবে।

দেশে নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক, শ্রমিকসহ অন্যান্য অংশীজনদের শুমারি কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।