নারায়ণগঞ্জে ‘সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করা হত্যা করা হয়েছে।
আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় নিজ বাহিনীর সদস্যদের মধ্যে ‘অন্তঃকোন্দলের’ জেরে গোলাগুলি হয়। এ সময় সাহেব আলী গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
তারেক আল মেহেদী বলেন, হত্যা, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে সাহেব আলীর বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। গত বছরও তিনি গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্তি পান।