পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝনদীতে আটকে ৪ ফেরি

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে।

দুর্ঘটনা এড়াতে আজ বুধবার ভোররাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সকাল সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের মানিকগঞ্জ সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়ায় সাত ফেরি এবং দৌলতদিয়া ও মাঝনদীতে চারটি করে ফেরি আটকে আছে।