এআইইউবিতে অনুবাদ বিষয়ক কর্মশালা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘ট্রান্সলেশন টুল কিট’ শীর্ষক একটি অনুবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালা কবিতা অনুবাদের প্রাসঙ্গিকতা ও বাংলা কবিতার বিশ্বযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার আয়োজন করে ইংরেজি বিভাগ ও ‘অতঃপর শব্দায়ন’।
জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক কবিতার প্ল্যাটফর্ম ‘লিরিক লাইনের’ বাংলাদেশি সহযোগী হিসেবে কাজ করছে ‘অতঃপর শব্দায়ন’।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক থিওটোনিয়াস গোমেজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট সহকারী অধ্যাপক নাহিদ কায়সার, এআইইউবির ইংরেজি বিভাগের লেকচারার দীপ্তি রহমান, কবি ও গীতিকার শিবু কুমার শীল এবং অতঃপর শব্দায়নের চিফ ভিশনারি অফিসার যোবায়ের শাওন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন এআইইউবির ইংরেজি বিভাগের প্রধান এম. হামিদুল হক।