ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না।
আজ (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক। এ সম্পর্ক প্রভাবিত হবে না। এ সম্পর্ক মধুর।”
তিনি বলেন, “বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কেউ দেশে প্রবেশ করলে সরকার তাদের ফেরত পাঠাবে।”