বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি: ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৯ জুন পুরান ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনার অন্যতম প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার করা হয়েছে।

আজ ভোররাত দেড়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে লঞ্চের মাস্টার বাসার মোল্লাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িগঙ্গায় এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মনিং বার্ড-২ যাত্রী নিয়ে ডুবে গেলে ডুবুরিরা ৩৪ জনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:

ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক ছোয়াদ গ্রেপ্তার

এমভি ময়ূর-২ এর মালিককে প্রধান আসামি করে মামলা

শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি