করোনায় রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মারা গেছেন। আজ শুক্রবার রাত পৌনে ২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আওয়ামী লীগের দলীয় সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে। মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।