চট্টগ্রামে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি ব্যক্তিগত কনটেইনার ডিপোতে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চার জন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সকালে পতেঙ্গার ইনকন ট্রেড কনটেইনার ডিপোতে এই দুর্ঘটনা ঘটে। তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ হওয়ায় চার জন দগ্ধ হয়েছেন।’