রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ আটক ১

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহীর গোদাগাড়ীতে একটি গ্রামে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি হেরোইনসহ এক জনকে আটক করেছে র‍্যাব।

আটক রাজিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন জানান, গোদাগাড়ীর রামনগর গ্রামে মাদক বিক্রেতার অবস্থানের খবর পেয়ে র‍্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। ১ কেজি ৯৯০ গ্রাম হেরোইনসহ রবিজুলকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে গোদাগাড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।