মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের হরিরামপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুটির পরিবার জানায়, গত ২৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় জামির (৪৫) শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় অভিযুক্ত জামিরের বাবা ও পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের কাছে বিচার চায় পরিবারটি। গতকাল শিশুটিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় আজ অভিযোগ জানানো হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুয়িদ চৌধুরী জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।