হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী আইসিইউতে

স্টার অনলাইন রিপোর্ট

অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আজ শুক্রবার কাসেমীর ব্যক্তিগত সহকারী আমীর হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আমীর হোসেন বলেন, ‘হুজুরের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল ভালো এসেছে। আপাতত তাকে লাইফ সাপোর্টে নেওয়ার প্রয়োজন নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

কাসেমীর ব্যক্তিগত সহকারী আরও জানান, অ্যাজমা ও শ্বাসকষ্টের কারণে গত ১ ডিসেম্বর কাশেমিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।