জঙ্গি আস্তানা উপড়ে ফেলুন
উপযুক্ত মুহূর্তে হামলার ঘৃণ্য পরিকল্পনা নিয়ে আনসার আল ইসলাম নামের একটি গোষ্ঠীর জঙ্গিদের বাংলাদেশের ভেতর গোপন আস্তানায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিষয়টি উদ্বেগজনক।
২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭ পূর্বাহ্ন
বুস্টার হিসেবে কোন টিকা বেশি কার্যকর
করোনাভাইরাসের এযাবৎ কালের সবচেয়ে বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন এরই মধ্যে পৃথিবীর ৯৫টি দেশে ছড়িয়ে পরেছে। দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্টটির সূত্রপাত হলেও এর মূল কেন্দ্রস্থল এখন যুক্তরাজ্য। ইউরোপের অন্যান্য দেশেও ওমিক্রন ছড়িয়ে পরছে ত্বরিত গতিতে। ওমিক্রনের হাত থেকে রক্ষা পেতে যুক্তরাজ্যে সবাইকেই করোনা টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এরই মধ্যে দেশটির ৫৩ শতাংশ মানুষকে টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়ে গেছে।
২৩ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন
র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও মার্কিন নীতিমালার পরিবর্তন
গত ১০ ডিসেম্বর মার্কিন ট্রেজারি বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর ৭ সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে বাংলাদেশি গণমাধ্যমের বিশ্লেষণ ও জল্পনা-কল্পনার অন্যতম প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ।
২৩ ডিসেম্বর ২০২১, ০৫:৩৬ পূর্বাহ্ন
মিয়ানমারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করুন
রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সাম্প্রতিক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একটি ভয়াবহ অথচ অপ্রকাশ্য সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার নিন্দা জানালেও, দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২১, ০২:৪৭ পূর্বাহ্ন
বিয়ের পর শুধু ছাত্রীদেরই হলে থাকা অপরাধ কেন
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যাওয়া কি অপরাধ? যদি অপরাধ না হয়, তাহলে বিবাহিত ছাত্রীদের হলে থাকা নিষিদ্ধ কেন? আর যদি অপরাধ হয়, তাহলে ছাত্রদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়ার কথা। কিন্তু তা হয়নি। সব নিয়ম শুধু ছাত্রীদের জন্য কেন?
২২ ডিসেম্বর ২০২১, ০৯:২০ পূর্বাহ্ন
প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে
চলতি বছর জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে সবচেয়ে বেশি দূষণকারী দেশগুলোর জবাবদিহিতা আদায়ের উদ্যোগ ও বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু সংক্রান্ত লড়াইয়ের জন্য ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রধান হিসেবে বাংলাদেশ নেতৃত্বের জায়গায় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
২২ ডিসেম্বর ২০২১, ০২:৪১ পূর্বাহ্ন
ধূলি দূষণ রোধে কার্যকর সমাধান জরুরি
পাহাড়ে ঘেরা, প্রবহমান নদী ও সমুদ্র উপকূল ঘেঁষা সমভূমির কারণে বৈচিত্র্যপূর্ণ নগরী হিসেবে চট্টগ্রাম অনন্য। তবে ২ হাজার বছরের ঐতিহ্যের স্মারক চট্টগ্রাম এখন আর আগের অবস্থায় নেই।
২০ ডিসেম্বর ২০২১, ০৬:৩৫ পূর্বাহ্ন
শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান অবস্থা সত্যিই মর্মান্তিক। এই বিমানবন্দরের সুযোগ-সুবিধাগুলো কখনোই গর্ব করার মতো কিছু ছিল না, তা সত্যি। তবে দিনে প্রায় ৮ ঘণ্টা বিমানবন্দরের একমাত্র রানওয়েটি বন্ধ থাকার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
২০ ডিসেম্বর ২০২১, ০২:৫৪ পূর্বাহ্ন
মার্কিন নিষেধাজ্ঞা ও সরকারের নতুন চ্যালেঞ্জ
সম্প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর।
১৯ ডিসেম্বর ২০২১, ১০:১৮ পূর্বাহ্ন
বৈষম্য যত!
একাত্তর পরবর্তী বীরাঙ্গনা নারীদের পরিচয় নিয়ে যখন সংশয় দেখা দেয় তখন বঙ্গবন্ধু বলে দিলেন, প্রতিটা বীরাঙ্গনার পিতৃ পরিচয়ের জায়গায় তার নাম লিখে দিতে। আর ঠিকানা যেন দেওয়া হয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। কী মহানুভবতা! কী উদার নৈতিক অবস্থান রাষ্ট্র ও সরকার প্রধানের!
১৯ ডিসেম্বর ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন
মানসিক সমস্যা মানেই ‘পাগল’ হওয়া নয়
সারার (ছদ্মনাম) বয়স যখন ১৫-১৬ বছর, তখনই তার মধ্যে সিজোফ্রেনিয়ার কিছু লক্ষণ দেখা যায়। যেমন: হেলুসিনেশন, অত্যধিক রাগ, অভিমান এবং আত্মহত্যা প্রবণতা। ক্রমে পরিবারের লোক এবং আত্মীয়-স্বজন সবাই একে জেদ ও অসদাচরণ বলে মনে করতে শুরু করেন। সারা পরিবার থেকে বিচ্ছিন্ন এবং একসময় সম্পূর্ণ সিজোফ্রেনিক হয়ে পড়ে।
১৮ ডিসেম্বর ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন
নির্যাতনে ঢাবি ছাত্রীর মৃত্যু: অপরাধীদের বিচারের মুখোমুখি করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলার মর্মান্তিক মৃত্যু আবারো মনে করিয়ে দিয়েছে যে, আমাদের অধিকাংশ নারী এখনো নিজেদের বাড়িতে বিশেষ করে শ্বশুরবাড়িতে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। চলতি বছরের এপ্রিলে বিয়ের পর এলমা ঢাকার বনানীতে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। তখন থেকেই তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার সহ্য করতে হয়েছিল। তার বন্ধুবান্ধব, সহপাঠী ও শিক্ষকদের অভিযোগ, বিয়ের পর শ্বশুরবাড়ির ইচ্ছার বিরুদ্ধে তিনি পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলেন। এ কারণে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২১, ০২:২৫ পূর্বাহ্ন
মুজিবের ‘ব’ কেটে ফেলার স্পর্ধা
বাঙালির ইতিহাস থেকে সব নাম বাদ দেওয়া গেলেও যে নামটি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সেটি হচ্ছে ‘মুজিব’। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম মুজিব। মাটি, দেশ, মানুষ, বাঙালি, বাংলাদেশ, পতাকা, স্বাধীনতা ইত্যাদি শব্দগুলোর মতোই পবিত্র। এই নাম মানুষের হৃদয়ের গহীনে প্রথিত।
১৭ ডিসেম্বর ২০২১, ০১:৫০ অপরাহ্ন
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে বিলম্ব কেন?
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য আইন প্রণয়ন এখন অপরিহার্য বলে প্রধান বিচারপতির মন্তব্যের সঙ্গে আমরা কোনো দ্বিধা ছাড়াই সম্পূর্ণভাবে একমত। আমাদের সংবিধানের ৯৫ অনুচ্ছেদেও এমন একটি আইন থাকা উচিত বলে উল্লেখ করা হয়েছে। আইনমন্ত্রী অতীতে আমাদের আশ্বস্ত করেছিলেন যে, সরকার এজন্য একটি আইন প্রণয়ন করবে। তবে হতাশাজনক বিষয় হলো আইনটি এখনো করা হয়নি।
১৭ ডিসেম্বর ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর বুস্টার ডোজের আহ্বানের সঙ্গে আমরা একমত
পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনাভাইরাস এখানে থেকে যাবে। যদিও এর ধরন পরিবর্তিত হয়েছে এবং এই ভাইরাস যাতে আমাদের বেশি ক্ষতি করতে না পারে সে বিষয়টি মাথায় রেখে এর সঙ্গে আমাদের বাঁচতে শিখতে হবে।
১৫ ডিসেম্বর ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ন
র্যাবের ওপর নিষেধাজ্ঞা: বিচক্ষণতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করুন
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ইস্যুতে বাংলাদেশ আইন প্রয়োগকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের ওপর যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় সংশ্লিষ্টদের মধ্যে অনুমেয় প্রতিক্রিয়া দেখা গেছে। এই ক্ষতি মেটাতে প্রত্যাশিতভাবে দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ন
দেশে ওমিক্রন ছড়িয়ে পড়া রোধে প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা
বাংলাদেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশের নারী জাতীয় ক্রিকেট দলের ২ খেলোয়াড়, যারা গত সপ্তাহে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছিলেন, তারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাদেরকে কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আমরা আশা করি তারা দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
১৩ ডিসেম্বর ২০২১, ০৪:১০ পূর্বাহ্ন
আসপিয়া ও স্থায়ী ঠিকানার ঝক্কি
'দুই দিনের দুনিয়া'য় 'সংসার অনিত্য' হলেও জাগতিক কোনো কোনো ব্যাপারে প্রয়োজন 'স্থায়ী ঠিকানা'। শুধু প্রয়োজন না, মারাত্মকভাবেই প্রয়োজন। বরিশালের আসপিয়ার চাকরি হওয়া না হওয়ার দোলাচল এই স্থায়ী ঠিকানার প্রয়োজনের বিষয়টাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
১২ ডিসেম্বর ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ন
গুমের ঘটনাগুলো অমীমাংসিতই রয়ে গেছে
সংবিধান নিশ্চিত করে এমন মৌলিক অধিকারগুলোর মধ্যে বেঁচে থাকার অধিকার একটি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। এটি অলঙ্ঘনীয়। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না করে যদি কারও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয় এবং রাষ্ট্র যদি পরিস্থিতি মোকাবিলা করতে না পারে কিংবা এই ধরনের ঘটনাকে ঠেকানোর জন্য কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আইনের শাসন থাকবে না। আইন পরিণত হবে যারা শক্তিশালী তাদের নির্মম স্বার্থ প্রয়োগের হাতিয়ার হিসেবে। এতে সংবিধান কলুষিত হয়, রাষ্ট্রের পরিচয় এবং সমাজের মর্যাদা ক্ষুণ্ণ হয়।
১২ ডিসেম্বর ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন
কী শিখেছি এতো বছরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার প্রবেশ বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলনের বছরে। তারপরে অনেক ঘটনা ঘটেছে ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে। কিন্তু সেই যে আমার বিশ্ববিদ্যালয়ে আসা, সেখান থেকে আর সরা হয়নি। ইচ্ছে করেই সরিনি। কিন্তু কি শিখেছি এই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে? এক কথায় বলতে গেলে, বিশেষভাবে শিক্ষাপ্রাপ্ত হয়েছি দুটি ব্যাপারে। একটি গ্রন্থমনস্কতা অপরটি সামাজিকতা। আলাদা আলাদাভাবে নয়, এক সঙ্গেই। ওই দুই বস্তু আমার ভেতর কতটি ছিল জানি না, যতটুকু ছিল তারা উভয়েই যে বিকশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের আশ্রয়ে ও প্রশ্রয়ে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।
১১ ডিসেম্বর ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন