পিএসএলের ফাইনালে ‘আশা পূরণ’ করে নাহিদ বললেন, ‘টেস্টেও প্রক্রিয়া অনুসরণ করব’
চোট্ মুক্ত রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বিশ্রামে পাঠানো হয়েছিলো। পিএসএলে দেওয়া অনাপত্তিপত্রও প্রত্যাহার করা হয়েছিলো। তবে শেষ পর্যন্ত ফাইনাল খেলার অনুমতি দেয়া হয় তাকে। সেই ফাইনালে দারুণ বল করে পেশোয়ার জালমির জয়ে ভূমিকা রাখেন বাংলাদেশের তরুণ
রোববার পিএসএলের ফাইনালে কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পেশোয়ার। এই ম্যাচে হায়দ্রাবাদকে ১২৯ রানে আটকে দিতে ২২ রানে ২ উইকেট নেন নাহিদ। এই ম্যাচে তার পেসে ভীষণ ভুগতে দেখা যায় ব্যাটারদের। অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে প্রথম বলেই আউট করেন তিনি।
দারুণ সাড়া জাগানো ফাইনাল খেলে সোমবার রাতে দেশে ফিরেছেন নাহিদ। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভালো লাগছে। দলের যে আশাটা ছিল, সেটা পূরণ করতে পেরেছি।’
পেশোয়ারে নাহিদ খেলেছেন বাবর আজমের নেতৃত্বে। এবার সেই বাবরের বিরুদ্ধেই নামতে হবে তাকে। কারণ ৮ মে থেকে শুরু হচ্ছে মিরপুর টেস্ট। গত কিছুদিন সাদা বলে মাত করা নাহিদের চ্যালেঞ্জ এবার লাল বলে। নাহিদ জানানে সংস্করনের ভিন্নতা আছে, তবে কাজের প্রক্রিয়া একই, সেটা ধরে রাখতে চান, ‘টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট একদমই আলাদা। আমি চেষ্টা করব আমার প্রক্রিয়ার মধ্যে থেকে যে জিনিসটা এত দিন করে এসেছি, ওটাই টেস্টে করে যাওয়ার।’