বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মাকেতা

২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত মেয়াদে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

২০২৭ আইসিসি বিশ্বকাপ: জেনে নিন পুরো সূচি

আগামী বছরের ২ অক্টোবর মাঠে গড়াতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে।
২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহুকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার পাশাপাশি 'বি' গ্রুপে তাদেরকে মোকাবিলা করতে হবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে।
১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের আফগানিস্তান দল ঘোষণা

বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সদ্য অধিনায়কের দায়িত্ব পাওয়া রহমত শাহ।
১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন: কোন সংস্করণে কী বদল এলো

আইসিসি জানায়, আন্তর্জাতিক ক্রিকেটে ১ অক্টোবর বা এর পর শুরু হতে যাওয়া সব সিরিজে এই নতুন নিয়ম কার্যকর হবে। তবে আগে থেকে চলতে থাকা সিরিজগুলো শেষ হবে আগের নিয়মেই।
১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

রোহিতের আজব উদযাপনে গিবসের ফোড়ন: ‘ওটা ঠিক কী ছিল!’

নিজের তিন অঙ্কের কোটায় পৌঁছানোর সিঙ্গেলটি নেওয়ার পর কেমন যেন লাফাতে লাফাতে নন-স্ট্রাইকার প্রান্তের দিকে ছোটেন তিনি। সচরাচর মাইলফলক ছুঁয়ে শান্ত-সমাহিত থাকা রোহিতের কাছ থেকে এমন দৃশ্য দেখা বেশ অস্বাভাবিকই।
১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ইশানের একার রানই ছুঁতে পারল না শ্রীলঙ্কা, বড় জয়ে ফাইনালে ভারত

জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনাল হলো ভীষণ একপেশে। ভারতের ১৬৯ রানের জবাবে লঙ্কানরা গুটিয়ে গেল স্রেফ ৪৫ রানে।
১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

‘আমার কাছে সেরা অপশন ছিলো মোস্তাফিজ’

জাপানের নাগোয়ায় খারাপ আবহাওয়ায় ১৩ ওভারে নেমে আসা ম্যাচ বাংলাদেশ হারে ৬ উইকেটে। আগে ব্যাট করে লিটনদের দেওয়া ১১১ রান ৯ বল আগেই পেরিয়ে ফাইনালে উঠে যায় পাকিস্তান।
১ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

লিটনের আক্ষেপ, ‘উইকেটের ধারণা ছাড়াই ক্রিকেট খেলেছি’

বৃষ্টিস্নাত ম্যাচে ব্যাটিং ধসের পর বোলিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ
১ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

পাকিস্তানের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের

ব্যাটারদের আরেকটি ব্যর্থ দিনে পাকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপে সোনার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের
১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

৮১১ রানের ম্যাচ জিতেও উইকেট নিয়ে অসন্তুষ্ট গম্ভীর

যেখানে বোলারদের জন্য কিছু করার সুযোগই থাকে না, সেখানে এমন ম্যাচকে আর প্রকৃত ক্রিকেট বলতে চান না গম্ভীর।
১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সেই ম্যাচের স্মৃতি ফিরিয়ে ভারতের রেকর্ডময় জয়

২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ৪৩৪ রানের জবাবে ৯ উইকেটে ৪৩৮ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে চারশ ছাড়ানো রান তাড়া করে জয়ের নজির এতদিন ছিল কেবল এই একটিই।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

১১৭ বলে ডাবল সেঞ্চুরিতে গিলের বিশ্বরেকর্ড

তিনি ভেঙে দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে ইশান কিশানের গড়া আগের কীর্তি।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের ৩, ভারতের ২: ওয়ানডেতে প্রথমবার ৫ সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল, শেই হোপ ও আমির জাঙ্গুর পর ভারতের রোহিত শর্মা ও শুবমান গিল পেলেন তিন অঙ্কের স্বাদ।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

অবশেষে দেখা মিলল রোদের, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ

ম্যাচের ফল নির্ধারণে বল-ব্যাটের লড়াইয়ের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আবহাওয়া।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ভারতের বিপক্ষে তিন সেঞ্চুরিতে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের চারশ, রেকর্ডের মেলা

ওয়ানডেতে কোনো ইনিংসে তিনটি সেঞ্চুরি এই নিয়ে দেখা গেল মাত্র ষষ্ঠবার।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শান্তকে নিয়ে শঙ্কা

অনেকদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু এশিয়ান গেমসে খেলতে গিয়েও জাপান থেকে অসুস্থতা নিয়ে ফিরে এসেছেন তিনি। এই অসুস্থতার কারণে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে তাকে নিয়ে কিছুটা শঙ্কা আছে।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু আবুধাবি

এরপর এই দুই দলসহ জিম্বাবুয়েকে নিয়ে আবুধাবি ও শারজাহতে অনুষ্ঠিত হবে একটি ত্রিদেশীয় সিরিজ।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়া সফরের নারী দলে অনেক অদল-বদল

বুধবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরের ১৬ সদস্যের নারী ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত এপ্রিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বশেষ হোম সিরিজের দল থেকে একগুচ্ছ পরিবর্তন এনে নতুন ও অভিজ্ঞদের মিশেলে তৈরি করা হয়েছে এই স্কোয়াড।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন