আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বুসকেতস

বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই গুঞ্জনটা উড়ছিল ফুটবল অঙ্গনে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন স্প্যানিশ অধিনায়ক সের্জিও বুসকেতস। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী এ মিডফিল্ডার।
১৬ ডিসেম্বর ২০২২, ০১:১৬ অপরাহ্ন

আলভারেজের এমন পারফরম্যান্স কল্পনা করেননি মেসিও

আর্জেন্টিনা মানে শুধুই মেসি, এমন কথা আর ধোপে টিকে না এখন। আলবিসেলেস্তেদের অতীত দলের সঙ্গে বর্তমান দলটার পার্থক্য অনেক, সাফল্য ছিনিয়ে আনতে খেলোয়াড়রা প্রস্তুত জান দিতেও। কাতার বিশ্বকাপেও দল হিসেবেই জ্বলে উঠেছে আর্জেন্টিনা। অধিনায়ক মেসির পাশাপাশি আলাদা করে নজর কেড়েছেন ২২ বছরের তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ক্ষুদে জাদুকরই তাই অনুজের প্রশংসা না করে থাকতে পারলেন না, বললেন আলভারেজের এমন পারফরম্যান্স কল্পনাতেও ছিল না কারও।   
১৬ ডিসেম্বর ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন

ক্যামেল ফ্লু আতঙ্কে ফ্রান্স শিবির

আরও একটি স্বপ্নের ফাইনালে ফ্রান্স। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়ার সামনে তারা। কিন্তু এমন ম্যাচে সামনে দাঁড়িয়ে 'ক্যামেল ফ্লু' নামক আতঙ্কে ভুগছে দলটি। কারণ এর মধ্যেই রহস্যময় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের তিন সদস্য। ফাইনালের আগে সে সংখ্যা না বেড়ে যায় আরও!
১৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন

‘৫০ পর্যন্ত খেলতে পারবেন মেসি’

বয়স ৩০ পেরুলে ক্রমেই ফর্ম ও ফিটনেস হারাতে থাকেন ফুটবলাররা। কিন্তু মেসি এই বয়সে এসেও ক্লাব ও জাতীয় পর্যায়ে দাপটের সঙ্গে খেলছেন নিয়মিত। এখনও যে ফুরিয়ে যাননি তা প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক
১৬ ডিসেম্বর ২০২২, ০৭:৩৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ ব্যর্থতায় বরখাস্ত হলেন পর্তুগাল কোচ

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সঙ্গে ইউরো ২০২৪ পর্যন্ত চুক্তি ছিল সান্তোসের। ৬৮ বছর বয়সী এই কোচ ২০১৪ সালের অক্টোবরে ক্রিস্তিয়ানো রোনালদোদের দায়িত্ব দেন।
১৬ ডিসেম্বর ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন

পেনাল্টিতে 'বুলেট শট' নেওয়ার পেছনের গল্প জানালেন মেসি

স্পটকিক নেওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত পর্যবেক্ষণ করেন গোলরক্ষকের গতিবিধি। এরপর তার মুভমেন্ট দেখেই শট নেন লিওনেল মেসি। কিন্তু ক্রোয়েট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচও ঠিক একই কৌশল অবলম্বন করেন। অপেক্ষা করেন শট নেওয়ার। তাই এ লিভাকোভিচের বিপক্ষে পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন কৌশলের আশ্রয় নেন মেসি। আর এর পেছনের গল্পটাও জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
১৫ ডিসেম্বর ২০২২, ০৫:৪২ অপরাহ্ন

কে হবেন কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়?

বিগত প্রায় একমাস ধরে মরুর বুকে আয়োজিত এই আসরে বুঁদ হয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। অনেকের মতে এবারের বিশ্বকাপই একবিংশ শতাব্দীর সেরা। দেখতে দেখতে বিদায় নিয়েছে ৩০ দল, শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে কেবল আর্জেন্টিনা ও ফ্রান্স। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' কার হাতে উঠবে তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে তর্ক-বিতর্ক। সেই দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপে।
১৫ ডিসেম্বর ২০২২, ০২:০৭ অপরাহ্ন

ফাইনালে আকাশী নীল-সাদা জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

অ্যাওয়ে জার্সিটাকে 'অপয়া'ই মনে করেন আর্জেন্টাইনরা। যে কারণে প্রথাগত নীল রঙয়ের অ্যাওয়ে জার্সি বদলে এবার অনেকটা বেগুনী রঙ বেছে নিয়েছে দলটি। কিন্তু তারপরও তো ওইটা অ্যাওয়ে জার্সিই। যে জার্সিতে ফাইনাল খেলে জয়ের নজির নেই আলবিসেলেস্তেদের। আশার কথা এবার কাতারে ফাইনাল ম্যাচে নিজেদের পছন্দের হোম জার্সি অর্থাৎ আকাশী নীল-সাদা জার্সি পরে খেলতে নামবেন লিওনেল মেসিরা।
১৫ ডিসেম্বর ২০২২, ০১:৫৩ অপরাহ্ন

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপেকে চোখ রাঙাচ্ছেন দুই সতীর্থ

মাসব্যাপী তুমুল উত্তেজনা, নাটক ও অবিশ্বাস্য সব চমকের পর পর্দা নামার অপেক্ষায় কাতার বিশ্বকাপ। ৩২ দলের লড়াই পরিণত হয়েছে দুই দলের দ্বৈরথে। ফাইনালের দুই দল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে কারা উঁচিয়ে ধরবে সর্বোচ্চ মর্যাদার ট্রফি, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। সেই সঙ্গে মর্যাদার আরেক পুরস্কার গোল্ডেন বুট জিতবেন কে, তা নিয়েও হচ্ছে নানা জল্পনা-কল্পনা। সর্বোচ্চ গোলদাতা হবার এই লড়াইয়ে আছেন আর্জেন্টিনা ও ফ্রান্সের দুজন করে ফুটবলার।
১৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৫ অপরাহ্ন

আমরাই চ্যাম্পিয়ন: হেরেও গর্বিত মরক্কোর সমর্থকরা

বিশ্বকাপে এবার শুরু থেকেই দুর্দান্ত মরক্কো। একের পর এক অসাধারণ ফুটবল শৈলী উপহার দিয়ে পৌঁছে যায় সেমি-ফাইনালে। এ স্বপ্নযাত্রায় তারা হারায় বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোকে। কিন্তু সেমিতে তারা পেরে ওঠেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে। কিন্তু তারপরও ইতিহাসটা তারা নিজ হাতে লিখেই ফিরছে।
১৫ ডিসেম্বর ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

তুমি ইতিহাস সৃষ্টি করেছ: হাকিমিকে এমবাপে

মাঝমাঠের দখল ছিল মরক্কোর অধীনে। তবে আক্রমণে ছিল দুই দলই সমানে সমান। কিন্তু সেখানে ফ্রান্স দুটি গোল আদায় করে নিতে পারলেও একটিও পারেনি মরক্কানরা। অন্যথায় গল্পটা ভিন্নও হতে পারতো। তবে এবারের বিশ্বকাপে যে কীর্তি করে দেখিয়েছে মরক্কো, তা এর আগে করতে পারেনি কোনো আফ্রিকান কিংবা আরব দেশ। তাই ক্লাব সতীর্থ আশরাফ হাকিমিকে ঠিক সে কথাই মনে করিয়ে দিলেন ফ্রান্সের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপে।
১৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৫ পূর্বাহ্ন

মেসিকে ভয় পাচ্ছে না ফ্রান্স

বয়সটা ৩৫ ছাড়িয়েছে, কিন্তু মাঠের পারফরম্যান্সে কে বলবে এমনটা। চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন লিওনেল মেসি। যা যে কোনো দলের জন্যই ভীতির কারণ। কিন্তু তাকে কোনোভাবেই ভয় পাচ্ছে না ফ্রান্স। মেসির আর্জেন্টিনা ভালো দল হলেও তাদের হারানোর সামর্থ্য রয়েছে বলে জানান ফ্রান্সকে ফাইনালে তোলার অন্যতম নায়ক ডিফেন্ডার থিও হার্নান্দেজ।
১৫ ডিসেম্বর ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিপক্ষে ভীষণ কঠিন পরীক্ষা দেখছে ফ্রান্স 

কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে। ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে পা রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতার খুব কাছে চলে গেছে ফ্রান্স।
১৫ ডিসেম্বর ২০২২, ০৩:৩৪ পূর্বাহ্ন

মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে ফ্রান্স

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল দিদিয়ের দেশমের দল।
১৪ ডিসেম্বর ২০২২, ০৯:১০ অপরাহ্ন

ফ্রান্স-মরক্কো দুই দলের একাদশেই পরিবর্তন দুটি

অসুস্থতার কারণে ডাওট উপামেকানো ও আদ্রিয়েন রাবিওর একাদশে না থাকা নিয়ে ছিল নানা গুঞ্জন। শেষ পর্যন্ত সে গুঞ্জনই ঠিক হয়েছে। ফ্রান্সের একাদশে নেই এ দুই খেলোয়াড়। দুটি পরিবর্তন রয়েছে মরক্কোর একাদশেও। তবে আশার কথা চোট কাটিয়ে খেলছেন মরক্কান অধিনায়ক রোমান সাইস।
১৪ ডিসেম্বর ২০২২, ০৬:২৬ অপরাহ্ন

ঈশ্বর তোমাকে মুকুট দেবেন, মেসিকে রিভালদোর খোলা চিঠি

বিশ্বমঞ্চে অবধারিতভাবেই ফেভারিটের কাতারে থাকে ব্রাজিল-আর্জেন্টিনা। তবে সেলেসাওরা ইতোমধ্যে নিয়েছে বিদায়, ফলে দক্ষিণ আমেরিকায় কাপ নেওয়ার একমাত্র মাধ্যম আলবিসেলেস্তেরা। সেই লক্ষ্য পূরণ করতে লিওনেল মেসিদের সামনে কেবল 'স্বপ্নের ফাইনাল'। আর সেই লড়াইয়ে ঈশ্বরও মেসিকেই পুরস্কৃত করবেন বলে মনে করেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল শিবিরের কিংবদন্তি ফুটবলার রিভালদো।
১৪ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ অপরাহ্ন

ফরাসি হলেও মরক্কোকে সমর্থন করবেন সৌদি কোচ

জন্ম ফ্রান্সে। বেড়েও উঠেছেন এই দেশটিতেই। পেশাগত কারণে বর্তমানে সৌদি আরবের কোচের দায়িত্ব পালন করছেন হার্ভে রেনার্ড। তবে পাসপোর্ট ব্যবহার করেন ফ্রান্সেরই। কিন্তু তারপরও বিশ্বকাপের সেমি-ফাইনালে ফ্রান্স নয়, মরক্কোকে সমর্থন করছেন এ কোচ।
১৪ ডিসেম্বর ২০২২, ০২:২৪ অপরাহ্ন

সমর্থকদের বিপক্ষেও 'লড়তে হবে' ফ্রান্সকে

ফুটবলে একটি কথা বেশ প্রচলিত, সমর্থকরা নাকি দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা পালন করে থাকেন। কাতারে এ সুবিধাটা পেতে যাচ্ছে মরক্কো। কারণ প্রথমবারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে কোনো আরব দেশ। যেখানে আবার খেলা হচ্ছে আরবের একটি দেশে। স্বাভাবিকভাবেই তাই স্টেডিয়ামে উপচে পড়া সমর্থন থাকবে মরক্কোর পক্ষে। যা আফ্রিকান দলটিকে দিবে বাড়তি প্রেরণা। তাই মরক্কোর সঙ্গে মাঠের পরিবেশ-পরিস্থিতির অর্থাৎ সমর্থকদের বিপক্ষেও 'লড়তে হবে' ফরাসিদের।
১৪ ডিসেম্বর ২০২২, ০১:১৬ অপরাহ্ন

এমবাপেকে আটকাতে বিশেষ কোনো পরিকল্পনা নেই মরক্কোর

মেসি-রোনালদোদের যুগের পর সময়ের অন্যতম সেরা খেলোয়াড়ই মানা হয় কিলিয়ান এমবাপেকে। মাত্র ২৩ বছর বয়সেই নিজেকে অনন্য উচ্চতায় তুলে ফেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ শিবিরে তার নাম থাকা মানে কপালে দুশ্চিন্তার ভাঁজ কোচদের। সেখানে এই ফরাসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করছেন না মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি।
১৪ ডিসেম্বর ২০২২, ১২:১৩ অপরাহ্ন

ফ্রান্স বনাম মরক্কো: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

বেঞ্চ পরীক্ষা করতে গিয়ে তিউনিসিয়ার সঙ্গে ধাক্কা খেয়েছিল ফ্রান্স। এছাড়া শিরোপা ধরে রাখার মিশনে পুরো আসর জুড়েই দুর্দান্ত দলটি। অন্যদিকে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল মরক্কো। একটা দলের রক্ষণভাগ কতোটা জমাট হতে পারে রীতিমতো তার উদাহরণ সৃষ্টি করেছে দলটি। কিন্তু ফরাসিদের হয়েছে দুর্দান্ত আক্রমণভাগ। লড়াইটা তাই ফ্রান্সের আক্রমণভাগের সঙ্গে মরক্কোর রক্ষণভাগের।
১৪ ডিসেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন