অনুদানের সিনেমায় প্রথমবারের মতো বিদেশি নায়িকা
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং ভারতীয় অভিনেত্রী পার্ণো মিত্র অভিনীত ‘বিলডাকিনি’ ছবির শুটিং চলছে উত্তরবঙ্গের নাটোর এবং নওগাঁ জেলায়।
৩০ জানুয়ারি ২০২২, ০৪:৫৯ পূর্বাহ্ন
কম দামে ফোন বিক্রি: প্রতারণার নতুন কৌশল
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জনের ফাঁদ পেতেছিল একটি প্রতারক চক্র। এই ফাঁদে পা দিয়ে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা হারিয়েছেন ঢাকা ও আশপাশের জেলার প্রায় দেড় হাজার মানুষ। প্রতারকদের আরেকটি চক্র ময়মনসিংহের মুক্তাগাছায় স্বল্পমূল্যে মোবাইল বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
২৮ জানুয়ারি ২০২২, ০৪:০৩ অপরাহ্ন
প্রেম ও দ্রোহের কবি কামাল চৌধুরীর জন্মদিন আজ
সমাজচেতনা তার কাব্যপ্রেরণার সূত্র। প্রেম ও দ্রোহ তার কবিতার বিষয়বস্তু। সময়, সমাজ ও গীতিময়তা তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য। পাঠকের কাছে পরিচিত নাম কবি কামাল চৌধুরী।
২৮ জানুয়ারি ২০২২, ০২:৫৭ অপরাহ্ন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত
আজ শুক্রবার বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এফডিসিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের নিরাপত্তার জন্য এসময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
২৮ জানুয়ারি ২০২২, ০১:৪৪ অপরাহ্ন
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ নিপুণের, অস্বীকার করলেন জায়েদ!
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে সরব এফডিসি প্রাঙ্গণ। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন।
২৮ জানুয়ারি ২০২২, ১১:২৫ পূর্বাহ্ন
সিনেমা বানাতে চাইলে সমিতির মেম্বার হতে হবে কেন?
আবদুল্লাহ জহির বাবু সাড়ে চার দশক ধরে বাংলা চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত। এই সুদীর্ঘ সময়ে লিখেছেন পাঁচ শতাধিক চলচ্চিত্রের চিত্রনাট্য। এর মধ্যে মুক্তি পেয়েছে ২৮৫টি ছবি। তার বাবা জহিরুল হক ছিলেন পরিচালক, অভিনেতা এবং প্রযোজক। চলচ্চিত্রকে বাবু দেখেছেন খুব কাছ থেকে। এফডিসিতে তার নিত্য চলাচল। যদিও নকল চিত্রনাট্য লেখার দায়ে বারবার অভিযুক্ত হয়েছেন তিনি।
২৭ জানুয়ারি ২০২২, ০৬:২২ অপরাহ্ন
যেভাবে ‘ভুলবশত’ তুরাগ নদী ভরাট করল সেতু কর্তৃপক্ষ!
তুরাগ নদীর দখল, দূষণ যেন নিত্যনৈমিত্তিক বিষয়। আর এবার ‘ভুলবশত’ তুরাগ নদীর একটি অংশ ভরাট করে ফেলেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। অন্তত এমনটাই দাবি সরকারি প্রতিষ্ঠানটির।
২৭ জানুয়ারি ২০২২, ০৪:১৬ অপরাহ্ন
মহিষের ঘানিতে তৈরি হচ্ছে আখের গুড় ‘লালি’
মহিষের ঘানিতে আখের গুড়। স্থানীয়ভাবে ‘লালি’ নামে পরিচিত অভিনব এই গুড় তৈরি হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। শীতকালে পিঠা-পুলির সঙ্গে খাবার তালিকায় যোগ হয় মুখরোচক লালি।
২৭ জানুয়ারি ২০২২, ০৩:৩৩ পূর্বাহ্ন
ঢাকা দক্ষিণ সিটির স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মোট ৩টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করে। এর মধ্যে ২টি হাসপাতাল এবং একটি মাতৃসদন। কিন্তু, অব্যবস্থাপনা ও অবহেলায় এই ৩টির অবস্থা এখন করুণ।
২৬ জানুয়ারি ২০২২, ০৩:১৩ অপরাহ্ন
এক নারীর সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প
শুধু নিজের ভাগ্য নয়, সোমানা সুলতানা সাথী বদলে দিয়েছেন পাবনার প্রত্যন্ত গ্রামের ৪ শতাধিক নারীর জীবন। এক সময় তিনি পড়ার খরচ যোগাতে হাতে তুলে নিয়েছিলেন সুঁই-সুতা। তাই তাকে আর্থিক সচ্ছলতা এনে দিয়েছে। আজ শুধু নিজের গ্রামে নয় দেশের বিভিন্ন অঞ্চলের দারিদ্রপীড়িত পরিবারেও তিনি এনে দিয়েছেন সচ্ছলতা।
২৬ জানুয়ারি ২০২২, ০৩:১৭ পূর্বাহ্ন
এক বছরে ৩ চাকার বাহনে দুর্ঘটনা বেড়েছে ৩ গুণ
বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, শুধু ৩ চাকার যানবাহনে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৩ গুণ সড়ক দুর্ঘটনা বেড়েছে।
২৫ জানুয়ারি ২০২২, ০২:৫৩ অপরাহ্ন
উত্তাল শাবিপ্রবি: সাবেক ৫ শিক্ষার্থী আটক
গত ১৩ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। ১৬ জানুয়ারি অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে পুলিশি অ্যাকশনের পর শিক্ষার্থীদের আন্দোলন উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনেে রুপ নেয়। এখনও বিক্ষোভে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২৫ জানুয়ারি ২০২২, ০১:২০ অপরাহ্ন
বাতাসে ধুলায় বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন
চট্টগ্রামের বাতাসে প্রতিনিয়ত বাড়ছে ধুলার পরিমাণ। ধুলার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন নির্মাণকাজ, সড়ক সংস্কারসহ নানা কারণে বাতাসে ধূলিকণা বাড়ছে।
২৫ জানুয়ারি ২০২২, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম চলচ্চিত্রপাড়া
চলছে নাচ-গান, আছে খাবারের আয়োজন। দেখে মনে হবে কোনো উৎসব। কিন্তু, সব আয়োজনই করা হয়েছে আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে।
২৪ জানুয়ারি ২০২২, ০৩:০২ পূর্বাহ্ন
বিল কম, তবু কেন গ্যাসের প্রিপেইড মিটার জনপ্রিয়তা পাচ্ছে না?
প্রায় এক দশক আগে বাংলাদেশ শুরু হয় প্রিপেইড গ্যাস মিটার বসানোর কাজ। প্রিপেইড মিটার ব্যবহারকারীরা জানিয়েছেন, দুই বার্নারের চুলার মাসিক বিল ৯৭৫ টাকা থেকে কমে ৫০০ টাকায় এসেছে। কিন্তু সাশ্রয়ী হওয়ার পরও দেশের ৪৩ লাখ আবাসিক গ্রাহকের মধ্যে মাত্র ৪ লাখ প্রিপেইড মিটার ব্যবহার করছেন।
২৩ জানুয়ারি ২০২২, ০৩:০৯ অপরাহ্ন
কেন ভেঙে ফেলা হবে পূর্ববঙ্গের প্রথম শিল্পশিক্ষা ভবন?
১৯০৪ সালে প্রতিষ্ঠিত ‘মহেশ্বরপাশা স্কুল অফ আর্ট’। চিত্রশিল্পী শশিভূষণ পালের হাত ধরে খুলনায় যাত্রা শুরু করে পূর্ববঙ্গের প্রথম শিল্পশিক্ষার প্রতিষ্ঠানটি । ঐতিহাসিক এই স্থাপনাটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। এমন একটি স্থাপনা, যার সাথে বাংলাদেশের শিল্পচর্চার ইতিহাস জড়িত, তা সংরক্ষণের পরিবর্তে ভেঙ্গে ফেলার এই উদ্যোগ কতটুকু যৌক্তিক?
২৩ জানুয়ারি ২০২২, ০৩:৪৯ পূর্বাহ্ন
সড়ক নিরাপদ করতে প্রশাসনের ব্যর্থতা কোথায়?
নিরাপদ সড়কের দাবিতে আলোচনা, প্রতিবাদ, আন্দোলনের পরও দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা বাড়ছেই। পুলিশের হিসাব অনুযায়ী গত বছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনা হয়েছে ৫ হাজার ৪৭২টি এবং প্রাণহানি হয়েছে ৫ হাজার ৮৮ জনের।
২২ জানুয়ারি ২০২২, ০৩:২১ অপরাহ্ন
যান্ত্রিক ঢাকায় প্রতি বুধবার এখনও বসে শতবর্ষী হাট
হাট শব্দটি শুনলেই মনে পড়ে যায় গ্রামের কথা। যেখানে নদীর তীরে কিংবা বিশাল বট গাছের নিচে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনকে হাটবার হিসেবে নির্ধারণ করা হয়। হাটে স্থানীয়রা নিজেদের উৎপাদিত সবজি-তরিতরকারি থেকে শুরু করে হাঁস-মুরগি-ডিম-মাছসহ অনেক কিছুরই পসরা সাজিয়ে বসেন।
২১ জানুয়ারি ২০২২, ০৫:৫৬ অপরাহ্ন
সাইবার দুনিয়ায় কতটা সুরক্ষিত আমরা
ইন্টারনেট ছাড়া একটা দিন ভাবা যায়? প্রতিদিন বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করছি। একবারও কি ভেবেছেন, এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আপনার কোনো গোপন তথ্য অন্য কারো হাতে চলে যাচ্ছে কি না?
২১ জানুয়ারি ২০২২, ০৩:৩৩ অপরাহ্ন
বিষাক্ত বাতাসের শহর হিসেবে শীর্ষে ঢাকা
দুষিত বায়ুর শহরের তালিকায় গতকাল প্রথম ও আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বিষাক্ত বাতাসের এই তালিকায় অনেক বছর ধরেই ঢাকা প্রথম দিকে থাকছে।
২০ জানুয়ারি ২০২২, ০৩:০৭ অপরাহ্ন