ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শান্তিপূর্ণভাবে চলছে: রিটার্নিং কর্মকর্তা

আজ সোমবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, প্রার্থীদের তা নিশ্চিত করতে অনুরোধ জানান।
২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

বিকল্প ও মধ্যপন্থী শক্তির উত্থান অত্যাসন্ন: মাহফুজ আলম

জামায়াত-এনসিপি জোটের হয়ে নির্বাচন করবেন না মাহফুজ আলম
২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২: বিএনপি ছেড়ে দিলেও স্বতন্ত্র প্রার্থী হবেন রুমিনসহ দলের ৩ জন

রুমিন ফারহানা ছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেনও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে বিএনপি-জামায়াতে ‘প্রতিযোগিতা’ চলছে: নাহিদ

এনসিপির আহ্বায়ক বলেন, এই ভোটগুলো নিশ্চিত করতে তারা কিছু লক্ষণ দেখাচ্ছে। তারা (আওয়ামী লীগের লোকজনকে) বলছে, মামলাগুলো প্রত্যাহার করা হবে।
২৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়: নাহিদ

এনসিপির আহ্বায়ক বলেন, অতীতে দায় নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে আমরা আসলে ভুলগুলো করবো না। প্রতিশ্রুতি রক্ষা করব। আমাদের মনে হয়েছে এই জায়গাটাই জনগণ দেখতে চায়।
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

‘গণঅভ্যুত্থানের শিক্ষা নিতে না পারলে আবার ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 'স্টার নির্বাচনী সংলাপ' অনুষ্ঠানে সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম নির্বাচন বিলম্ব বা ভণ্ডুল করার রাজনৈতিক অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ।
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন

ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত: হামিদুর

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বাংলাদেশকে এমন ভাবে গড়তে চাই যেখানে দুর্নীতি চিরবিদায় হবে। যেখানে দুর্বৃত্তায়ন বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে।
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে: ইসি সানাউল্লাহ

নির্বাচনী পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কার্যক্রমকে প্রতিহত করতে কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

রোববার বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসন থেকে বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।  
২১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক আজ

আজ রবিবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

টেলিভিশনে নির্বাচনী প্রচারে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি চ্যানেলের নির্বাচনী প্রচারে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

নির্বাচনকালীন অভিযোগ নিষ্পত্তিতে ১০ কর্মকর্তা নিয়োগ ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন অভিযোগ নিষ্পত্তি এবং আচরণবিধি তদারকির জন্য ১০ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

আওয়ামী লীগের নির্বাচনে ফেরার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে বা আইন নিজের হাতে তুলে নেয়, তবে সরকার কঠোর হাতে দমন করবে।
১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

প্রার্থীর আচরণবিধির প্রজ্ঞাপন জারি, লঙ্ঘনে জরিমানা ১ লাখ টাকা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা
১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

তফসিল ঘোষণাকে ‘স্বাগত’ জানিয়ে জামায়াত বলল ‘সংশয়ের অবসান হয়েছে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে নির্বাচন নিয়ে সব সংশয়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।
১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

রিটে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।
৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২১ হাজার ৪৭ প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২১ হাজারেরও বেশি বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। 
২৪ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

৮ মাসে নতুন ভোটার ৩৯ লাখ, ইসির চূড়ান্ত তালিকা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামেনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

নিবন্ধিত ১২ দলকে নিয়ে দ্বিতীয় দিনের সংলাপে বসেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৬ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রের ৬৭ শতাংশই ‘ঝুঁকিপূর্ণ’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে যেখানে প্রায় ২৫ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে।
১০ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন