মধ্যপ্রাচ্য
বাব আল-মান্দেব পুনর্দখলে অভিযান শুরু করেছে ইয়েমেনি বাহিনী
ইরান-ওমান সংলগ্ন হরমুজ প্রণালিতে নৌচলাচল বন্ধ থাকার কারণে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত সংকীর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
৭ ঘণ্টা আগে
ইয়েমেনি বাহিনীর অভিযানের জবাবে সৌদি বিমানবন্দরে হুতিদের হামলা
বুধবার হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালানোর দাবি করেছে। এর মধ্যে রিয়াদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবিও রয়েছে।
৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
যুদ্ধক্ষেত্রে হুতিদের সঙ্গে ‘তীব্র লড়াই’ চলছে: ইয়েমেন সরকার
আজ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, দেশটির দক্ষিণে অবস্থিত তাইজ শহরে হুতিদের সঙ্গে তীব্র লড়াই শুরু হয়েছে। পাশাপাশি ধুবাব অঞ্চলেও লড়াই চলছে।
৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
হুতিবিরোধী অভিযানের শুরুতেই বড় সাফল্য দাবি ইয়েমেনি বাহিনীর
আজ সোমবার সরকারি বাহিনী জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালির উপকূলবর্তী একটি এলাকা হুতি বিদ্রোহীদের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ ও হরমুজ প্রণালির অন্যতম বিকল্প হিসেবে বিবেচিত।
৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
হুতি দমনে ইয়েমেন সরকারের বড় সামরিক অভিযান কতটা বাস্তবসম্মত?
ইয়েমেনের নেতা ও প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি এক বিবৃতিতে বলেন, ‘আমি আজ দেশের বাকি অংশের পুনর্দখল ও পুরো ভূখণ্ডে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সামরিক অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি।’
৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সামরিক সমাধান নেই: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
সবশেষ গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পরোক্ষ আলোচনা করেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
১০ হাজার সেনাসহ মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরি, কীসের ইঙ্গিত?
এটি কি ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের ইঙ্গিত? নাকি আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতেই এই পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন?
৩ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ইরাক থেকে মার্কিন জোটের বিদায়, নতুন শক্তির উত্থানের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহারকে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে দেখছে।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস বন্ধ হলে কোন পথে যাবে বিশ্ব
মধ্যপ্রাচ্যের তেল-গ্যাসের বিকল্প আছে। কিন্তু একই সময়ে, একই পরিমাণে ও একই দামে সেই বিকল্প সবার হাতের নাগালে থাকবে না।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
হুতি ঠেকাতে জরুরি বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান, সেনা পাঠানোর ঘোষণা ফ্রান্সের
হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সেনাদের জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
মোজতবা খামেনি সুস্থ আছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন: পেজেশকিয়ান
ফক্স নিউজকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, প্রায় এক মাস আগে তিনি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি দেখা করেছেন।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ইরানের সঙ্গে বৈঠক নিয়ে ইতিবাচক ট্রাম্প, কমলো তেলের দাম
তেহরান-ওয়াশিংটন বৈঠক নিয়ে ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
‘সব ধরনের অন্যায় ও অবিচারের পরও ইরানের জনগণ তাদের অবস্থানে অটল রয়েছে’
ফেব্রুয়ারির শেষে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সাত মাস পর এবারই প্রথম ইরানের কোনো সর্বোচ্চ পর্যায়ের নেতা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
আমাদের নতুন অস্ত্র গোটা বিশ্বকে চমকে দেবে: ইরান
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি জানান, যুক্তরাষ্ট্র থেকে নতুন করে হামলা এলে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা হামলার অভিযানে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আসবে।
২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
২৪ ঘণ্টায় ইয়েমেনে ২৮ হামলা চালিয়েছে সৌদি আরব, দাবি হুতিদের
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘সৌদি বিমানবাহিনী তাইজ, আল-জাওফ ও মারিব প্রদেশে ২৮ দফা হামলা চালিয়েছে।'
২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি, ছুটি কমিয়ে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প
আগে জানানো হয়েছিল, মেরিল্যান্ডের পল্লি এলাকায় অবস্থিত মার্কিন প্রেসিডেন্টদের নিরিবিলি অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিড থেকে আজ রোববার ফিরবেন ট্রাম্প।
২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দরের কাছে আগুন
মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং অঞ্চলটির বিভিন্ন দেশে থাকা তাদের দূতাবাসগুলো শনিবার নিরাপত্তা সতর্কতা জারি করে।
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
ইরান যুদ্ধ শেষের পথে: ট্রাম্প
তবে হুতি ও সৌদি আরবের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আশা করি, আমরা যুদ্ধের শেষের দিকে রয়েছি।’
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে হুতিরা, অভিযোগ সৌদি আরবের
সৌদি আরব অভিযোগ করেছে, পবিত্র নগরী মক্কার দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন তারা ভূপাতিত করেছে।
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির যে চিত্র উঠে এলো
যুদ্ধের কয়েক মাসেই বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুতে ঘাটতি তৈরি হয়েছে এবং নতুন করে সেই মজুত পূরণ করতে গিয়ে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতাও সামনে এসেছে।
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন