২৬ জেলার পানিসংকট নিরসনে ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ

সরকারের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য এবং সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
১১ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

বাবার মৃত্যুর দিনে বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগপ্রবণ ফ্লিক

বাবার মৃত্যুর খবরটি দলের সঙ্গে শেয়ার করা নিয়ে দ্বিধায় ছিলেন ফ্লিক। তিনি বলেন, ‘সকালে মা ফোন করে জানালেন বাবা আর নেই। ভাবছিলাম খবরটি কি লুকিয়ে রাখব নাকি দলকে জানাব? এই দলটা তো আমার কাছে একটা পরিবারের মতো। শেষ পর্যন্ত খেলোয়াড়দের সব খুলে বললাম। এরপর তারা মাঠে যা করেছে, তা ছিল অবিশ্বাস্য। আমি এই মুহূর্তটি কখনো ভুলব না।’
১১ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ফেনীতে ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোন আহত

রাফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। রোববার রাতে তিনি বাড়িতে এসে মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে রাফিক ক্ষিপ্ত হয়ে ওঠেন।
১১ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ইরানের দেওয়া শর্ত ‘একেবারেই অগ্রহণযোগ্য’: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প লেখেন, আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাব পড়লাম। এটি আমার পছন্দ হয়নি—এটি একেবারেই অগ্রহণযোগ্য!
১১ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ভিএআর বিতর্কে গোল বাতিল: রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ ওয়েস্ট হ্যাম অধিনায়ক

রোববার ১-০ গোলে হারের ম্যাচে যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ হারানোকে বড় 'ধাক্কা' হিসেবে বর্ণনা করেছেন তিনি। ওয়েস্ট হ্যামের সঙ্গে এই গোল বাতিলে হতাশায় পুড়তে পারে ম্যানচেস্টার সিটিও। আর্সেনাল পয়েন্ট হারালেই কেবল তাদের শিরোপার সম্ভাবনা জোরালো হতো।
১১ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

রিয়ালকে হারিয়ে লা লিগা জিতল বার্সেলোনা

লিগে এখন পর্যন্ত বার্সার সংগ্রহ ৯১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে তারা ১৪ পয়েন্টে এগিয়ে গেছে। এবারের মৌসুমে এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচে হেরেছে হান্সি ফ্লিকের দল। অন্যদিকে, ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ভিয়ারিয়াল।
১১ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের উদ্যোগ

আইনমন্ত্রী বলেন, ‘যারা বিদেশ থেকে ইংরেজি মাধ্যমে আইন শাস্ত্রে ডিগ্রি নিয়ে দেশে ফিরছেন তাদের জন্য বার কাউন্সিলের বিদ্যমান এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি জটিল। কারণ এই পদ্ধতিতে বাংলা ভাষায় প্রশ্ন প্রণয়ন করা হয়। এর সংস্কার করা প্রয়োজন।’
১১ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

‘ইরান যুদ্ধ’ শেষ হয়নি, ইউরেনিয়াম সরাতেই হবে: নেতানিয়াহু

কীভাবে এই ইউরেনিয়াম সরানো হবে, সে প্রশ্নের জবাবে ইসরায়েলি নেতা বলেন, ‘সেখানে (ইরানে) গিয়ে (ইউরেনিয়াম) বের করে নিয়ে আসতে হবে।’
১১ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

পত্রিকায় প্রকাশিত এমন খবর পড়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
১০ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

যেভাবে ‘সাদ্দামের ঘাঁটি’ গোপনে ব্যবহার করে ইরানে হামলা চালায় ইসরায়েল

ইরাকের জনমানবশূণ্য মরুভূমিতে সাদ্দাম হোসেনের একটি পরিত্যক্ত বিমানঘাঁটি প্রথমে দখল করে ইসারায়েল। এরপর সেখানে আস্তানা গেড়ে গোপনে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
১০ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ইরানের সব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মাত্র ২ সপ্তাহ সময় লাগবে: ট্রাম্প

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধের ময়দানে ইরান পরাজিত হয়েছে। হয়তো তারা বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কিন্তু আমি মনে করি, এখন সেই উপলব্ধি তাদের মধ্যে দেখা দিচ্ছে।’
১০ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

গাজীপুরে গলা কেটে হত্যা: ২ দিনেও ধরা পড়েনি মূল অভিযুক্ত, যা বলছেন স্থানীয়রা

আজ দুপুরে নিহত ৫ জনকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া নতুন কবরস্থানে দাফন করা হয়।
১০ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

মায়ের হাসির আড়ালে লুকিয়ে থাকে যেসব উৎকণ্ঠা

রাত তখন প্রায় দেড়টা। বাসার সবাই ঘুমিয়ে গেছে। রান্নাঘরের সিংকে এখনো একটা কাপ পড়ে আছে। ফ্রিজের দরজা খুলে এক মা চুপচাপ দেখছেন, সকালে সন্তানের জন্য রাখা দুধ আছে কি না। তারপর ধীরে ধীরে তিনি ছেলের স্কুলব্যাগটা খুলে দেখেন, হোমওয়ার্ক ঠিকমতো গুছানো হয়েছে কি না।
১০ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

দেড় কোটি ডলার ক্ষতিপূরণের দাবিতে স্যামসাংয়ের বিরুদ্ধে দুয়া লিপার মামলা

দক্ষিণ কোরিয়ার বড় শিল্প প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মেধাসত্ত্ব, ট্রেডমার্ক ও অন্যান্য আইন ভঙ্গের বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন দুয়া।
১০ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

মিরপুরে নিরাপদ পুঁজি কত— উত্তর জানা নেই মিরাজের

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, ভারসাম্য চলছে দুই দলের লড়াইয়ে। আর এই উইকেটে জয়ের জন্য কত রান নিরাপদ হবে তা জানা না থাকলেও একটা ধারণা দিলেন তিনি।
১০ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

১৩ বলের ফিফটিতে উর্ভিলের রেকর্ড, উৎসর্গ করলেন বাবাকে

লখনউয়ের বোলারদের ওপর চড়াও হয়ে চেন্নাইয়ের এই ব্যাটার করেন ৬৫ রান। তিনে নেমে মাত্র ২৩ বল মোকাবিলায় তিনি দুটি চারের সঙ্গে হাঁকান ছয়টি ছক্কা।
১০ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

দিনাজপুরে অ্যান্টিভেনম না পেয়ে নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাপের কামড়ে আহত এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে।
১০ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

‘শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না’

অডিও বার্তা পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে হয়। এই সময়ের মধ্যে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
১০ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

রোববার সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিলো ইরান

শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান।
১০ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন